মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

জার্মানি লকডাউন প্রত্যাহারের পথে

  • আপডেট সময় মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২০, ৪.১৩ পিএম
  • ২৮৬ বার পড়া হয়েছে

চার সপ্তাহ ধরে জার্মানিজুড়ে লকডাউন বিধি জারি থাকার পর সোমবার লকডাউন কিছুটা শিথিল করা হয়েছে। জার্মানিজুড়ে ৮০০ বর্গ মিটারের চেয়ে কম আয়তনের দোকানপাট খোলা হচ্ছে৷ সেইসঙ্গে খোলা হচ্ছে বইয়ের দোকান, গাড়ি, সাইকেলের দোকানও। এ দোকানগুলোর ক্ষেত্রে আয়তনের কোনো শর্ত নেই৷ তবে এসব দোকানে প্রবেশ করতে কড়া নিয়ম মানতে হবে৷

অন্যদিকে, রেস্তোঁরা, বার, জিম এগুলো সব বন্ধই থাকছে এবং সরকার নাগরিকদের মুখে মাস্ক পরে চলাফেরার ওপর জোর দিচ্ছে। জনজীবন ধীরে ধীরে স্বাভাবিক করে তোলার এ উদ্যোগে সংক্রমণের ঝুঁকি এড়াতে মানুষের মধ্যে ব্যবধান বজায় রেখেই সব পদক্ষেপ নেওয়া হচ্ছে৷

সংক্রমণের হার ধারাবাহিকভাবে কমায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে বলে জার্মান রাজনীতিবিদরা মনে করছেন৷ এখন বিধিনিষেধ শিথিলের পর এর প্রভাব খতিয়ে দেখে পরবর্তী সিদ্ধান্ত নেবে সরকার৷ অর্থনীতিতে অচলাবস্থা কাটাতেই আপাতত এ ছাড় দেওয়া হচ্ছে। সংক্রমণের হার বেড়ে গেলে হয়ত সরকারকে আবার পিছিয়ে যেতে হতে পারে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com