মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

তীব্র তাপপ্রবাহের কারণে বৃহস্পতিবার পর্যন্ত স্কুল বন্ধ

  • আপডেট সময় সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ৭.০৫ পিএম
  • ১৮১ বার পড়া হয়েছে

চলমান তীব্র তাপপ্রবাহের কারণে বৃহস্পতিবার পর্যন্ত সব সরকারি প্রাথমিক বিদ্যালয়, চাইল্ড ওয়েলফেয়ার ট্রাস্ট স্কুল ও শিক্ষা ব্যুরোর আওতাধীন লার্নিং সেন্টার বন্ধ ঘোষণা করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

সোমবার মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মাহবুবুর রহমান তুহিনের সই করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিশুদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে ঢাকা, চুয়াডাঙ্গা, যশোর, খুলনা ও রাজশাহী জেলার মাধ্যমিক পর্যায়ের সব প্রতিষ্ঠান এবং কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষা কার্যক্রম সোমবারের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছিল।

রবিবার স্বাস্থ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সঙ্গে আলোচনা করে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়েরের সই করা এক প্রজ্ঞাপনে এ ঘোষণা দেওয়া হয়।

তবে ওই ঘোষণায় শীতাতপ নিয়ন্ত্রিত শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখার অনুমতি দেওয়া হয়।

তাপপ্রবাহ পরিস্থিতির উল্লেখযোগ্য কোনো পরিবর্তন না হলেও রবিবার (২৮ এপ্রিল) থেকে সব প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে ক্লাস শুরু হয়েছে। এর আগে এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে সারাদেশে তাপপ্রবাহের কারণে ঈদুল ফিতরের পর ফের ছুটি বাড়ানো হয়েছিল।

রবিবার রাত পর্যন্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো নির্দেশনা না দেওয়ায় সোমবার প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস শুরু হয়েছে।

তবে তাপপ্রবাহ পরিস্থিতির পরিবর্তন না হলেও পুনরায় শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ায় অভিভাবকরা উদ্বেগ প্রকাশ করেছেন। বিশেষ করে প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের অভিভাবকরা বেশি উদ্বিগ্ন।

মূলত, ঈদের ছুটি শেষে ২১ এপ্রিল স্কুল-কলেজ খোলার কথা থাকলেও সারাদেশে তীব্র তাপপ্রবাহের কারণে বন্ধের মেয়াদ ২৭ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়।

পরিস্থিতির উন্নতি হলে আনুষ্ঠানিক ঘোষণার দিকে খেয়াল রাখতে পিতামাতা এবং অভিভাবকদের পরামর্শ দিয়েছে মন্ত্রণালয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com