বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

কমলাপুর বিন্নি গার্মেন্টস শ্রমিকদের বকেয়া বেতন পাওয়ার দাবিতে বিক্ষোভ সড়ক অবরোধ

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২০, ১০.০০ পিএম
  • ৪২০ বার পড়া হয়েছে

কমল সরকারঃ গতকাল বুধবার দক্ষিণ কমলাপুরের বিন্নি গার্মেন্টস শ্রমিকরা বকেয়া বেতন পাওয়ার দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ করে। সরেজমিনে গিয়ে দেখা যায় বিন্নি গার্মেন্টস এর প্রায় দুই শতাধিক শ্রমিক কর্মচারী তাদের ন্যায্য পাওনা আদায়ের দাবিতে বিন্নি গার্মেন্টস এর সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। সে সময় গার্মেন্টস কর্মীরা জানায়,গার্মেন্টসের মালিক দুই মাস ধরে তাদের বকেয়া বেতন পরিশোধ করছে না।

বর্তমানে করোনাভাইরাস মহামারী আকার ধারণ করায় সরকার সাধারণ ছুটি ঘোষণা করেন এবং গার্মেন্টস শ্রমিক কর্মচারীদের বেতন বিকাশের মাধ্যমে পরিশোধ করার জন্য আহ্বান জানান গার্মেন্টস মালিকদেরকে। বিন্নি গার্মেন্টস এর মালিক পক্ষ সরকারের এই আহবানে সাড়া না দিয়ে শ্রমিক কর্মচারীদের দুই মাসের বেতন বকেয়া রেখেই গার্মেন্টসের মালিক ও ম্যানেজার গার্মেন্টসে তালা ঝুলিয়ে চলে যায়।

বর্তমানে গার্মেন্টসের মালিকের কোন খোঁজ খবর পাওয়া যাচ্ছে না, তাদের সাথে যোগাযোগ করা যাচ্ছে না। বর্তমান পরিস্থিতিতে সাধারণ ছুটি সহ দেশের অনেক জায়গা লকডাউন হয়ে যাওয়ায় এবং বিন্নি গার্মেন্টস তাদের শ্রমিক-কর্মচারীদের বকেয়া বেতন পরিশোধ না করে গার্মেন্টস বন্ধ করে দেওয়ায় শ্রমিকরা অনাহারে দিন কাটাচ্ছে। তাই সকল শ্রমিক একজোট হয়ে বকেয়া বেতন পাওয়ার দাবিতে গার্মেন্টস এর সামনে সড়ক অবরোধ করে রাখে। গার্মেন্টস শ্রমিকরা সরকারের কাছে দাবি করে সরকার যেনো এই বিষয়ে হস্তক্ষেপ করে তাদের পাওনা বকেয়া বেতন় আদায়ে সহযোগিতা করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com