রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
রাঙ্গামাটির ঝুলন্ত সেতুতে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার শীঘ্রই রমেক হাসপাতালের আইসিইউ বেড সংকট দূর হবে : ত্রাণমন্ত্রী কারওয়ান বাজার এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় ১ ব্যক্তির মৃত্যু আশুলিয়ায় ফ্ল্যাটে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ ভিজিটর ভিসা নিয়ে সতর্ক করল ঢাকাস্থ মার্কিন দূতাবাস বিমানের এক কর্মীর কাছ থেকে ১৪ কেজি স্বর্ণ উদ্ধার গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৪ শিশুর মৃত্যু ১৪তম মৃত্যুবার্ষিকীতে ক্যাপ্টেন (অব.) ডা. এম. এন. সাফাকে গভীর শ্রদ্ধায় স্মরণ বুলবুল আহমেদের অর্জিত পুরস্কার সামগ্রি সংরক্ষিত হবে ফিল্ম আর্কাইভে সড়ক পরিবহন ও সেতু এবং কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে এমপি বাবুল

একনেকে ৪৫ হাজার কোটি টাকার ২৫ প্রকল্প অনুমোদন

  • আপডেট সময় রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬, ৮.৫৮ পিএম
  • ৬৫ বার পড়া হয়েছে

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ৪৫ হাজার ১৯১ কোটি ২৭ লাখ টাকা ব্যয়সম্বলিত ২৫টি প্রকল্প অনুমোদন করেছে।

এর মধ্যে সরকারি অর্থায়ন ১০ হাজার ৮৮১ কোটি ৪০ লাখ টাকা, প্রকল্প ঋণ ৩২ হাজার ১৮ কোটি টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ২ হাজার ২৯১ কোটি ৭৮ লাখ টাকা পাওয়া যাবে। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে ১৪টি নতুন, ৬টি সংশোধিত এবং ৫টি প্রকল্পের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে।

রোববার (২৫ জানুয়ারি) প্রধান উপদেষ্টা এবং একনেক চেয়ারপারসন ড. মুহাম্মদ ইউনুসের সভাপতিত্বে পরিকল্পনা কমিশন চত্বরে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এ অনুমোদন দেওয়া হয়েছে।

সবচেয়ে আলোচিত ‘রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্প (প্রথম সংশোধিত)’ দুটি ইউনিটে মোট দুই হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নিয়ে ২০১৬ সালে শুরু হয়। প্রস্তাবিত সংশোধিত ডিপিপি (উন্নয়ন প্রকল্প প্রস্তাব) অনুযায়ী, প্রকল্পের মেয়াদ ডিসেম্বর ২০২৫ থেকে বাড়িয়ে জুন ২০২৮ পর্যন্ত করার প্রস্তাব অনুমোদন হয়েছে।

গ্রিন সিটি আবাসিক এলাকায় অসমাপ্ত ভবন এবং নতুন করে অধিগ্রহণ করা জমিতে স্থাপনা নির্মাণের বিষয়টিও সংশোধিত প্রস্তাবে যুক্ত করা হয়েছে। রুশ ফেডারেশনের অর্থায়নে নির্মীয়মাণ এই প্রকল্পে এরই মধ্যে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে এবং ইউনিট-১-এর কমিশনিং কার্যক্রম চলমান।

সভায় বাংলাদেশ-চীন মৈত্রী এক হাজার শয্যা জেনারেল হাসপাতাল স্থাপন প্রকল্পে মোট ব্যয় ধরা হয়েছে দুই হাজার ৪৫৯ কোটি টাকা।  প্রকল্পটি জানুয়ারি ২০২৬ থেকে ডিসেম্বর ২০২৮ মেয়াদে নীলফামারী সদর উপজেলায় বাস্তবায়নের হবে। স্বাস্থ্য অধিদপ্তর বাস্তবায়নকারী সংস্থা হিসেবে আধুনিক, প্রযুক্তিনির্ভর একটি হাসপাতাল গড়ে তুলবে।

এ ছাড়া গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, স্বাস্থ্য ও সেবা বিভাগ, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের একটি করে প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com