সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

ঢাকার ধানমন্ডি ৬-এ ব্র্যাক ব্যাংকের নতুন শাখা উদ্বোধন

  • আপডেট সময় শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬, ৭.৪৪ পিএম
  • ৮০ বার পড়া হয়েছে

১০ জানুয়ারি ২০২৬: গ্রাহকদের সর্বোচ্চ মানের এবং আনন্দদায়ক ব্যাংকিং সেবা উপহার দিতে ঢাকার ধানমন্ডি ৬ এলাকায় একটি নতুন শাখা উদ্বোধন করেছে ব্র্যাক ব্যাংক।
৫ জানুয়ারি ২০২৬ ধানমন্ডি এলাকার হাকিম হেরিটেজ টাওয়ারে শাখাটির উদ্বোধন করেন ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খান।
এ সময় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকটির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক শেখ মোহাম্মদ আশফাক, হেড অব জেনারেল সার্ভিসেস ব্রিগেডিয়ার জেনারেল মো. আমিন আকবর (অব.), সিনিয়র জোনাল হেড (সাউথ) তাহের হাসান আল মামুন এবং রিজিওনাল হেড নাকিব জামানসহ ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
নতুন এই শাখায় আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন একটি প্রিমিয়াম ব্যাংকিং লাউঞ্জও রয়েছে, যা প্রিমিয়াম ব্যাংকিং গ্রাহকদের এক্সক্লুসিভ ব্যাংকিং অভিজ্ঞতা উপহার দেবে।
ধানমন্ডি ৬ শাখাটি শাখাটি গণস্বাস্থ্য নগর হাসপাতাল সংলগ্ন এলাকায় অবস্থিত। কৌশলগতভাবে সুবিধাজনক স্থানেঅবস্থিত হওয়ায় এই শাখাটি রিটেইল, এসএমই এবং কর্পোরেট ব্যাংকিং গ্রাহকদের জন্য আধুনিক ব্যাংকিং সেবা
নিশ্চিত করবে। দেশব্যাপী ব্র্যাক ব্যাংকের কার্যপরিধি এবং ব্যাংকিং নেটওয়ার্ক সম্প্রসারণে এই শাখাটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
দেশব্যাপী ৩১০টি শাখা ও উপশাখার বিস্তৃত ব্যাংকিং নেটওয়ার্ক নিয়ে বর্তমানে ব্র্যাক ব্যাংক বাংলাদেশের অন্যতম বৃহৎ ব্যাংকিং নেটওয়ার্কে পরিণত করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com