বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ভাঙ্গায় ফুটপাত ও সড়কে অবৈধ কাঁচামাল ব্যবসায়ী ও হকার উচ্ছেদ

  • আপডেট সময় রবিবার, ৭ এপ্রিল, ২০২৪, ১২.৩৭ এএম
  • ১৬৪ বার পড়া হয়েছে

মাহমুদুর রহমান(তুরান),ভাঙ্গা,(ফরিদপুর )প্রতিনিধি: ভাঙ্গা পৌর শহরের আলোচিত
ভাঙ্গাবাজারের প্রধান সড়কের দু’পাশ থেকে অবৈধ কাঁচামাল ব্যবসায়ী ও ভ্রাম্যমাণ
হকারদের উচ্ছেদ অভিযান পরিচালনা করেছেন ভাঙ্গা থানা পুলিশ। এতে করে জনগণের
চলাচলের উপযোগী করে দেয়া হয়েছে সড়কটি।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার(ভাঙ্গা সার্কেল) তালাত মাহমুদ
শাহানশাহ,ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মামুন আল রশিদ,সাব-ইন্সপেক্টর হায়দার
হোসেন, সাব-ইন্সপেক্টর রাকিব, সাব-ইন্সপেক্টর সিরাজুল ইসলাম, বাজার কমিটির
নেতৃবৃন্দসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।
উচ্ছেদ অভিযান সম্পর্কে এক ব্যবসায়ি বলেন,ভাঙ্গা বাজারে আমাদের দোকান নিতে
প্রচুর টাকা অগ্রিম দিতে হয় ঘর মালিককে ,ভাড়াও প্রচুর ।তার থেকেও বড় সমস্যা ছিল
এই হকাররা। অবৈধভাবে কিছু লোক ক্ষমতা খাটিয়ে টাকার বিনিময়ে এই হকারদের
বসতে সাহায্য করে।আমরা নিরিহ ব্যবসায়িরা কিছু বলতে পারি না।আমাদের ব্যবসায়
এতোদিন প্রচুর ক্ষতি হয়েছে,আমরা ভাঙ্গাবাজারের ব্যবসায়িরা ভাঙ্গা থানার ওসি
স্যারকে ধন্যবাদ জানাই ও দোয়া করি।ভাঙ্গা বাজার শুরু হবার পর থেকে কেহ এই হকার
উচ্ছেদ করতে পারেনাই বা করে নাই,যেটা আজকে ওসি স্যার করে দেখাইল।ওসি স্যারকে
ভাঙ্গা বাজারের ব্যবসায়িরা সারাজিবন মনে রাখবে।
উচ্ছেদ অভিযান শেষে ভাঙ্গার থানার অফিসার ইনচার্জ মামুন আল রশিদ বলেন, আমি
একমাস আগে ভাঙ্গা থানায় যোগদান করি।যোগদান করেই জনগনের কিছু দুর্ভোগ
আমার চোখে পরে।তারই প্রেক্ষিতে গত কিছুদিন আমি সহ আমার ভাঙ্গার সার্কেলের
অতিরিক্ত পুলিশ সুপার মহোদয়কে নিয়ে ভাঙ্গা বাজারের অবৈধ হর্কার উচ্ছেদে কাজ করে
যাচ্ছি।
তিনি আরো বলেন, তারই ধারাবাহিকতায় পুলিশ ভাঙ্গার বাজারে প্রবেশদ্বারের সড়কটির
দুপাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে।আমরা দুই-তিনদিন ধরে চেষ্টা করে যাচ্ছি হকার
মুক্ত মানুষের চলাচলের রাস্তা ভাঙ্গাবাসীকে উপহার দেয়ার জন্য।
আমি আশাকরি ভাঙ্গার সুশীল সমাজ, রাজনীতিবিদ, সাংবাদিকসহ প্রশাসনের সকলের
যৌথ প্রচেষ্টায় আমরা সুন্দর একটি স্মার্ট ভাঙ্গা গড়ব। যেখানে মানুষ নির্বিঘ্নে
হাঁটতে ও চলাচল করতে পারবে। আমাদের যে কার্যক্রম চলছে সেটি অব্যাহত থাকবে। গত
২-৩দিনে যে অর্জনটা করেছি সকলের সহযোগিতা ও প্রচেষ্টায় সেই অর্জনটা আমরা
স্থায়ীভাবে ধরে রাখতে চাই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com