বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নেছারাবাদে স্কুল ছাত্রী ধর্ষনের অভিযোগে যুবক গ্রেফতার

  • আপডেট সময় সোমবার, ১৮ মার্চ, ২০২৪, ১২.২১ এএম
  • ১৭৫ বার পড়া হয়েছে
পিরোজপুর প্রতিনিধিঃ
পিরোজপুরের নেছারাবাদে স্কুল ছাত্রী (১৫) কে অপহরন করে ধর্ষনের অভিযোগে মো. মফিজুল ইসলাম শেখ (২৭) নামের এক যুবককে গ্রেফতার করেছেন র‌্যাব। শনিবার (১৬ মার্চ) র‌্যাব-৮ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃত মফিজুল শেখ জেলার ইন্দুরকানী উপজেলার বরইখালী গ্রামের মো. হায়দার শেখের ছেলে। র‌্যাব-৮ জানান, অপহরন ও জোর করে ধর্ষনের অভিযোগে পলাতক  মফিজুল শেখকে র‌্যাব-৬ এর সহযোগীতায় তথ্য প্রযুক্তির মাধ্যমে শনিবার (১৬ মার্চ) ভোর রাতে খুলনা জেলার সদর উপজেলার একটি এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। এর আগে ক্তুক্তভোগীর মা বাদী হয়ে অপহরন ও ধর্ষনের অভিযোগে নেছারাবাদ থানায়  মামলা দাযের করেন। দায়ের হওয়া মামলা সূত্রে জানা গেছে, গত ১৭ ফেব্রæয়ারী ওই স্কুল ছাত্রী স্কুল শেষে নিজ বাড়িতে যাওয়ার পথে উপজেলার সমুদয়কাঠী এলাকার পাকা রাস্তার উপর থেকে গ্রেফতারকৃত মফিজুল ও তার কয়েক সহযোগীর সহায়তায় মুখ চেপে ধরে অপহরন করে নিয়ে যায়। পরে নেছারাবাদ থানা পুলিশ অভিযান চালিয়ে ভুক্তভোগী স্কুল ছাত্রীকে উদ্ধার করেন। এ ব্যাপারে ওই মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. আসাদুজ্জামান বলেন, এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে দুজনকে নামীয় ও ৪-৫ জনকে অজ্ঞাত করে দায়ের হওয়া মামলার পর থেকে প্রধান অভিযুক্ত মফিজুল ইসলাম শেখ পলাতক থাকায় তাকে গ্রেফতারে অভিযান চলে। বাকীদের গ্রেফতারে চেষ্টা চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com