বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৯ লক্ষ ১২ হাজার ৯২৩ জন

  • আপডেট সময় মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২০, ১০.৩৯ পিএম
  • ৩২৭ বার পড়া হয়েছে

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান অনুযায়ী বিশ্বব্যাপী নভেল করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৯ লক্ষ ১২ হাজার ৯২৩ জন। প্রায় এক লাখ ১৯ হাজার লোকের মৃত্যু হয়েছে, যার মধ্যে শুধু যুক্তরাষ্ট্রে মৃত্যু হয়েছে ২৩ হাজারেরও বেশি লোকের।

যুক্তরাষ্ট্রে এখন আক্রান্তের সংখ্যা পাঁচ লাখ ৭৭ হাজার ৪৪২ জন।

এবং শুধু নিউ ইয়র্ক শহরে আক্রান্তের সংখ্যা এক লাখ ৯৫ হাজার।

এদিকে ভাইরাসের বিস্তার ঠেকাতে ঘরবন্দি ও লকডাউনসহ বিভিন্ন পদক্ষেপ আরও আগে নেয়া গেলে অনেক জীবন বাঁচানো যেতো বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের শীর্ষ চিকিৎসা বিশেষজ্ঞ ডাঃ অ্যান্থনি ফাউসি।

নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত এক নিবন্ধ অনুযায়ী, ফাউসি ও অন্যান্য স্বাস্থ্য কর্মকর্তারা ফেব্রুয়ারিতেই যুক্তরাষ্ট্রে সামাজিক দূরত্বের নির্দেশনা জারি করার আহ্বান জানিয়েছিলেন কিন্তু প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প তা প্রত্যাখ্যান করেন।

যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে নিউ ইয়র্ক অঙ্গরাজ্যে। এখানে দৈনিক মৃত্যুর সংখ্যা এখনও অনেক বেশি হলেও মৃত্যুর সর্বোচ্চ শিখর শিগগিরই পার হবে বলে আশাবাদ জানিয়েছেন গভর্নর অ্যান্ড্রু কমো।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com