মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

ইউনাইটেড এয়ারলাইনসের বিমান উড্ডয়নের কয়েক সেকেন্ড পরই খুলে পড়ল চাকা

  • আপডেট সময় শুক্রবার, ৮ মার্চ, ২০২৪, ৭.৫৯ পিএম
  • ১৯২ বার পড়া হয়েছে

আমেরিকা থেকে জাপান যাচ্ছিল একটি ফ্লাইট। আমেরিকার স্যান ফ্রান্সিসকো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যখন বোয়িং ৭৭৭ জেটলাইনারের ফ্লাইটটি উড্ডয়ন করে, তখনই খুলে পড়ল নিচে বিমানের চাকা। সেই চাকা গিয়ে পড়ে বিমানবন্দরের কার পার্কিংয়ের জায়গায়।

এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বৃহস্পতিবার এ ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায় ইউনাইটেড এয়ারলাইনসের বিমানটি উড্ডয়নের কয়েক সেকেন্ড পরই এর একটি চাকা খুলে পড়ে যায়। এতে কেউ হতাহত হয়েছে কিনা তা জানা যায়নি।

কার পার্কিংয়ের ওই জায়গাটি ব্যবহার করেন বিমানবন্দরের কর্মীরা। সেখানকার বেশ কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা যায়। ইউনাইটেড এয়ারলাইনস বলছে, চাকা খুলে পড়ে যাওয়ার সময় বিমানটিতে ২৪৯ জন ছিলেন।

কয়েক বছর ধরেই একের পর এক সংকটে পড়ছে বোয়িং। এর মধ্যে সম্প্রতি তাদের একটি বিমানের দরজাই খুলে যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com