মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

নাইজেরিয়ার একটি স্কুলে হামলা চালিয়ে ২৭৫ জন শিক্ষার্থীকে অপহরণ

  • আপডেট সময় শুক্রবার, ৮ মার্চ, ২০২৪, ৭.৫১ পিএম
  • ১৬৬ বার পড়া হয়েছে

নাইজেরিয়ার উত্তরপশ্চিমাঞ্চলে একটি স্কুলে হামলা চালিয়ে ২৭৫ জন শিক্ষার্থীকে অপহরণ করেছে বন্ধুকধারীরা। দেশটিতে এক সপ্তাহের ব্যবধানে দ্বিতীয়বার গণঅপহরণের এই ঘটনা ঘটল। খবর আল জাজিরা

কাদুনা রাজ্যের স্থানীয় সরকার জানিয়েছে, বৃহস্পতিবার (৭ মার্চ) কুরিগা স্কুল থকে ওইসব শিক্ষার্থীদের অপহরণ করে নিয়ে যাওয়া হয়। কিন্তু কতজন শিক্ষার্থীকে অপহরণ করেছে সে সম্পর্কে তারা কোনো তথ্য দিতে পারেনি।

আল জাজিরার সাংবাদিক নাইজেরিয়ার রাজধানী আবুজা থেকে শুক্রবার জানিয়েছেন, স্কুল কর্তৃপক্ষ রাজ্য সরকারকে ২৫ জন শিক্ষার্থী ফিরে আসার কথা জানিয়েছেন এবং ২৭৫ শিক্ষার্থী নিখোঁজ রয়েছে বলে জানানো হয়।

আল জাজিরার সাংবাদিক পিদেলিস এমবাহ জানিয়েছেন, নিখোঁজ শিক্ষার্থীদের মধ্যে ১৭৫ জনের বছর ৮ থেকে ১৫ বছরের মধ্যে।

আফ্রিকার গণবসতিপূর্ণ দেশগুলো অপহরণের ঘটনা খুবই স্বাভাবিক। কারণ এসব দেশে অনেক সশস্ত্র অপরাধী বাহিনী প্রায়ই স্কুলে হামলা চালিয়ে শিক্ষার্থীদের অপহরণ করে নিয়ে যায়। বিগত দিনগুলোতেও এ ধরনের ঘটনা ঘটেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com