বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ট্রেনের ইঞ্জিনের সঙ্গে সেলফি তুলতে গিয়ে তরুণের মৃত্যু

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪, ৯.৩৮ পিএম
  • ১৫৮ বার পড়া হয়েছে

নীলফামারীতে ট্রেনের ইঞ্জিনের সঙ্গে সেলফি তুলতে গিয়ে এক তরুণের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৭ মার্চ) বিকেলে নীলফামারী কলেজ স্টেশনের কাছে এ ঘটনা ঘটে।

মৃতের নাম মামুন ইসলাম (১৮)। সে শহরের মাছুয়াপাড়া গ্রামের আব্দুল মালেকের ছেলে।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম নুরুল ইসলাম। তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ (বৃহস্পতিবার) বিকেলে রেললাইন ধরে হাঁটছিল মামুন। এ সময় পার্বতীপুর থেকে ছেড়ে আসা একটি ইঞ্জিন চিলাহাটির দিকে যাচ্ছিল। মামুন রেললাইন থেকে সরে গিয়ে পাশে দাঁড়িয়ে ইঞ্জিনসহ সেলফি তোলার চেষ্টা করে। খুব কাছাকাছি দাঁড়ানোয় ইঞ্জিনের ধাক্কায় রেললাইনে ছিটকে পড়ে কাটা পড়ে সে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com