মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ফুলকুঁড়ি বিদ্যানিকেতন কিন্ডারগার্টেন স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪, ৩.১৫ পিএম
  • ১৮১ বার পড়া হয়েছে

মোঃ আল হেলাল চৌধুরী,ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি:-
দিনাজপুরের ফুলবাড়ীতে ঐতিহ্যবাহী ফুলকুঁড়ি বিদ্যানিকেতন কিন্ডারগার্টেন স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

গত (৫ মার্চ) মঙ্গলবার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ও পুরস্কার বিতরণ করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মোঃ আল কামাহ তমাল।

ক্রীড়া প্রতিযোগিতায় ছাত্র-ছাত্রীদের পৃথক প্লে থেকে পঞ্চম শ্রেণির ছাত্র-ছাত্রীদের ৩২টি, অতিথিদের ১টি ইভেন্টের খেলা অনুষ্ঠিত হয়।

খেলা শেষে বিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ মজিবর রহমানের সভাপতিত্বে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মোঃ আল কামাহ তমাল, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য রাজেন্দ্র প্রসাদ গুপ্ত প্রমূখ। এ সময় শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন বিপ্লবানন্দ চৌধুরী, সোহরাব হোসেন শ্যামল, মোঃ জাহাঙ্গীর আলম, স্বপ্না সরকার, মোছাঃ মেহনাজ বেগম, মোছাঃ আদরী আরা, মোছাঃ শারমিন আরা, মোছাঃ মহাসিনা বেগম প্রমুখ।

শেষে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অতিথিদের মাঝে পুরস্কার বিতরণ করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মোঃ আল কামাহ তমাল এবং বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য রাজেন্দ্র প্রসাদ গুপ্ত। এ সময় ফুলবাড়ী রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আল হেলাল চৌধুরী উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com