বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ভাঙ্গায় বাড়ির সীমানা বিরোধকে কেন্দ্র করে পিতা পুত্রকে পিটালো প্রতিপক্ষরা 

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২৪, ১২.৩২ এএম
  • ১৭০ বার পড়া হয়েছে
ভাঙ্গা(ফরিদপুর)প্রতিনিধি- ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের ডাঙ্গারপাড় গ্রামে বাড়ির সীমানা নিয়ে পিতা পুত্রকে পিটিয়ে হাসপাতালে পাঠালো প্রতিপক্ষরা। এঘটনায় রোববার রুমান বাদি হয়ে ভাঙ্গা থানায় একটা অভিযোগ করেছেন। আহত পিতা ডাঙ্গারপাড় গ্রামের মৃত কলম খাঁর পুত্র শফি খাঁ (৮০) এবং তার পুত্র রোমান খাঁ (২৫)। এ ঘটনা রোমান খাঁ বাদী হয়ে ভাঙ্গা থানা একটা অভিযোগ দায়ের করেছে।
অভিযোগের ভিত্তিতে জানা যায়, ডাঙ্গারপাড় গ্রামের শফি খাঁর সাথে পাশের বাড়ির আসমত শেখ ও আতাহার শেখের সাথে বাড়ির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে  বিরোধ চলে আসছিল। এই নিয়ে বেশ কয়েকবার আমিন দিয়ে জায়গা মাপামাপি করা হয়েছে এবং কয়েকবার শালিস বৈঠক হয়েছে ।গতকাল শফি খাঁ রাজমিস্ত্রি নিয়ে তার বিল্ডিং এর পাশে নিজের জায়গার উপর একটি টয়লেট নির্মাণ করছিল। গতকাল সন্ধ্যার সময় আসমত শেখ ও তার স্ত্রী এবং আতাহার শেখ সহ কয়েকজন লোক এসে  শফি খাঁ ও তার পুত্র রোমান খাঁকে মারধর করলে গুরুতর আহত হয়। গুরুত্বর আহত শফি খাঁকে স্বজনেরা ভাঙ্গা হসপিটাল ভর্তি করে।
এ ব্যাপারে রোমান খাঁ জানায়, আমার বাড়ির পাশে একটা টয়লেট নির্মাণ করতেছি। হঠাৎ আসমত শেখ ও আতাহার শেখ সহ কয়েকজন মহিলা এসে আমাকে ও আমার পিতাকে হাতুড়ি দিয়ে পিঠিয়ে  গুরুতর আহত করে এবং একটি পিলারের খাচা ধরে ফেলে দেয় এবং অনেক মালামালের ক্ষতি করে।
 বর্তমানে আমার পিতা ভাঙ্গা হাসপাতালে ভর্তি আছে। আমার পিতার অবস্থা খুবই আশঙ্কা জনক।
এ ব্যাপারে অভিযুক্ত আসমত শেখ জানায়, বাড়ির সীমানা নির্ধারন না করে শফি খাঁ পাকা পিলার তৈরি করছিল এই নিয়ে তার সাথে কথা কাটাকাটি হয়েছে। তাকে কেউ মারধর করে নাই।
এ ব্যাপারে ভাঙ্গা হসপিটাল কর্তব্যরত  চিকিৎসক জানায়, শফি খাঁ শরীরে বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। বিভিন্ন স্থানে নীলা ফোলা জখম চিহ্ন রয়েছে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ  মামুন আল রশিদ জানান, বাড়ির সীমানা নিয়ে বিরোধের জের ধরে এক বৃদ্ধকে মারধর করেছে। রাতেই আমি হসপিটালে পুলিশ পাঠিয়েছি। তদন্ত পুর্বক ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে  আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com