বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি ১০ বছর পর গ্রেফতার।

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২৪, ১২.২১ এএম
  • ১৭১ বার পড়া হয়েছে

মাহমুদুর রহমান(তুরান) ভাঙ্গা,(ফরিদপুর )প্রতিনিধি:- মাদক মামলায় ১০ বছর ধরে পুলিশের
ধরা-ছোঁয়ার বাইরে ছিলেন সাত বছরের সাজাপ্রাপ্ত আসামি প্রদীপ কুমার সাহা (৪৫)।
মঙ্গলবার রাতে সিলেট শহর হতে গ্রেফতার হন তিনি।
ভাঙ্গা থানা অফিসার ইনচার্জ মো: মামুন-আল-রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, দীর্ঘ সময় পলাতক থাকার পর সাজাপ্রাপ্ত আসামি প্রদীপ কুমার সাহাকে
গ্রেফতার করা গেছে।
প্রদীপ কুমার সাহা মুনসুরাবাদ গ্রামের সুনিল সাহার ছেলে।
পুলিশ জানায়, ২০০৮(মামলা নম্বর ভাঙ্গা জিআর-১৭৩/০৮) ও ২০১৩(মামলা নম্বর ভাঙ্গা জিআর-
৩৩৫/১৩) সালে পৃথক দুইটি মাদক মামলা হয় প্রদীপ সাহার বিরুদ্ধে। উক্ত দুই মাদক
মামলায় যথাক্রমে ০২ ও ০৫ বছর করে মোট ৭ বছর তার সাজা হয়।
ভাঙ্গা থানা অফিসার ইনচার্জ মো: মামুন-আল-রশিদ এই প্রতিবেদককে আরো
বলেন,দীর্ঘদিন আসামি পলাতক থাকার পর তথ্যপ্রযুক্তির সাহায্যে সিলেট শহর হতে সাব-
ইন্সপেক্টর কবির হোসেন মোল্লার নেতৃত্বে ভাঙ্গা থানার একটা টিম তাকে গ্রেফতার
করতে সক্ষম হয়। তাকে সকালে আদালতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com