বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নাজিরপুরে অটো রিক্সার ধাক্কায় কৃষকের মৃত্যু; আহত ২

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৪, ১২.৫৪ এএম
  • ১৫৭ বার পড়া হয়েছে
পিরোজপুর প্রতিনিধিঃ
পিরোজপুরের নাজিরপুরে অটো রিক্সার ধাক্কায় মো. হেমায়েত উদ্দিন শেখ হিমু (৪৮) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। এ সময় দুই ছাত্রী আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার (২১ ফেব্রæয়ারী) উপজেলার সদর ইউনিয়নের নাজিরপুর-মাটিভাঙ্গা সড়কের কবিরাজবাড়ি সংলগ্ন রাস্তায়। নিহত হেমায়েত উদ্দিন শেখ হিমু উপজেলার সদর ইউনিয়নের কলাতলা গ্রামের আজিম উদ্দিনের ছেলে। থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই দিন সকাল ১১টার দিকে ওই কৃষক একটি ভাড়ায় চালিত ভ্যানে করে মাটিভাঙ্গার দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি অটো রিক্সা তাদের বহন করা ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ওই ভ্যানটিতে থাকা কৃষক হিমু সহ আছিয়া আক্তার (১৭) ও সওদা আক্তার নামের দুই বোন আহত হন। গুরুতর আহত হেমায়েত উদ্দিন শেখ হিমুকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার শিমুল কৌশিক সাহা বলেন, গুরুতর আহত হেমায়েত উদ্দিন হিমুকে উনন্ত চিকিৎসার জন্য খুলনা প্রেরন করা হয়েছে। এব্যাপারে নাজিরপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. শাহ আলম হাওলাদার বলেন, ঘটনাটি শুনেছি। এ ব্যাপারে কোন লিখিত অভিযোগ পাওয়া যায় নি। ধাক্কা দেয়া অটো রিক্সাটিকে সনাক্ত করা য়ায় নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com