বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

বন্ধুর বউয়ের সাথে পরকীয়ার সন্দেহে পিরোজপুরে এক যুবককে এলাপাতাড়ী কুপিয়ে মারাত্মক জখম 

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৪, ৭.১৩ পিএম
  • ১৬০ বার পড়া হয়েছে
পিরোজপুর প্রতিনিধি:
বন্ধুর বউয়ের সাথে পরকীয়ার সন্দেহে পিরোজপুরের ইন্দুরকানীতে এক যুবককে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার রাত সাড়ে ১০ টার দিকে ইন্দুরকানীর উপজেলার রামচন্দ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে এবং এঘটনায় দুইজনক আসামী করে একটি হত্যা চেষ্টা ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলার বিবারণ ও গ্রামবাসীর সূত্রে জানাযায়, একই গ্রামের দুই যুবক আহত ছগির হাওলাদার ও কামরুল হাওলাদার খুবই ঘনিষ্ঠ বন্ধুর সম্পর্ক দীর্ঘদিনের। চট্রগ্রামে কাজকর্ম করতেন একই সাথে। তবে কামরুল হাওলাদারের স্ত্রী নারগিস বেগমের সাথে বন্ধু ছগির হাওলাদারের গোপন প্রেমের সম্পর্ক চলছে এমন সন্দেহে বুধবার রাতে কামরুল তার নিজ বাড়িতে ডেকে নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে একটি দাড়ালো দা দিয়ে এলোপাতাড়ী কুপিয়ে গুরুতর জখম করে রাস্তায় ফেলে রাখে ছগির হাওলাদারকে। আহত ছগীরকে রাস্তার পাশে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে তাকে উদ্ধার করে প্রথমে পিরোজপুর জেলা হাসপাতালে ও পরে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এদিকে আহত ছগিরের পরিবার দাবি, পাওনা ৫০ হাজার টাকা চাইতে গিয়েই এই হামলার শিকার তিনি।
ইন্দুরকানী থানার ওসি মোঃ কামরুজ্জামান বলেন, ভিকটিম ছগির হাওলাদারের শরীরে একাধিক দাড়ালো দা দিয়ে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এঘটনায় ভিকটিমের বড় ভাই বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন এবং মামলায় প্রধান আসামী কামরুল হাওলাদার ও তার স্ত্রী নারগিস বেগম পুলিশের অভিযানে বাগেরহাট থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। আদালতের মাধ্যমে তাদের বিচার করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com