বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

স্বরূপকাঠিতে চারটি ষ্টিলবডি চোরাই ট্রলার সহ গ্রেফতার-১

  • আপডেট সময় বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৪, ৫.৪৮ পিএম
  • ১৫৮ বার পড়া হয়েছে
 পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরের স্বরূপকাঠিতে চারটি চোরাই ট্রলারসহ সাইদুর রহমান(৪৫) নামে একজন ট্রলার চোরাই কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার দৈহারি ইউনিয়নের গনকপাড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সাইদুর রহমানের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছেন। বুধবার সাইদুর রহমানকে পিরোজপুর কোর্টে প্রেরণ করেছেন।
ট্রলারগুলোর গায়ে মারজিয়া, সেতু, আল্লাহ ভরসা ও হানিফ ঘরামী নাম লেখা রয়েছে। সাইদুল রহমান বলেন ট্রলারগুলো সে করিদ করেছে। তিনি ট্রলার বেচাকেনার কাজ করেন। এজন্য কোন কাজপত্র আছে কিনা জানতে চাইলে বলে কোন কাগজপত্র নেই। থানায় সাইদুলের স্ত্রী সেলিনা বেগম বলেন, তার স্বামী দীর্ঘ ১৫-১৬ বছর ধরে ট্রলার কেনা- বেচার কাজ করেন।
আসামী সাইদুর রহমান উপজেলার সোহাগদল ইউনিয়নের ৩নং ওয়ার্ডের আব্দুর রশিদ বেপারীর ছেলে।
পুলিশ সুত্রে জানাগেছে, মঙ্গলবার রাতে পাটিকেলবাড়ী সাব-ইন্সপেক্টর ওয়ালিদ হোসেন ফোর্স নিয়ে টহলরত ছিলেন। এসময় গোপন সংবাদে জানতে পারেন দৈহারী ইউনিয়নের গনকপাড়া গ্রামের ষ্টিল ব্রীজের নিচে বসে চোরাই ট্রলার বিক্রি হচ্ছে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ট্রলার সহ সাইদুর রহমানকে আটক করেন। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তার একজন সহযোগী পালিয়ে যায়। পুলিশ তাকে থানায় নিয়ে গেলে জিজ্ঞাসাবাদে জানতে পারেন পলাতক অন্য সহযোগীর নাম আইয়ুব সরদার। আইয়ুব সরদার বানারীপাড়া থানার আশ্রাফ সরদারের ছেলে। এসময় জিজ্ঞাসাবাদে পুলিশ সাইদুর রহমানের কাছ থেকে আরো তিনটি ট্রলার জব্দ করে।
নেছারাবাদ থানার ওসি তদন্ত এইচ,এম শাহীন জানান, ” গ্রেফতারকৃত সাদুর রহমানকে জিজ্ঞাসাবাদের পর তার জিম্মায় থাকা আরো তিনটি ষ্টিলবডি ট্রলার উদ্ধার করা হয়েছে। ধারনা করা হচ্ছে তারা সংঘবদ্ধ ট্রলার চোরাই কারবারি। তারা ধারাবাহিক ট্রলার চুরি করে বিক্রি করে বেড়াচ্ছে। আটককৃত ট্রলার চারটির আনুমানিক বাজার মূল্য তের লাখ টাকা। আসামীকে পিরোজপুর কোর্টে পাঠানো হচ্ছে। জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ আদালতে রিমান্ড আবেদন করবে”।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com