যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন
আপডেট সময়
রবিবার, ১২ এপ্রিল, ২০২০, ৯.২৬ পিএম
২৭১
বার পড়া হয়েছে
করোনাভাইরাসে আক্রান্ত যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন সুস্থ হয়ে ওঠায় হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। এই ভাইরাসে আক্রান্ত হওয়ার ১০ দিন পর রবিবার বরিস জনসনকে রিলিজ দেয় লন্ডনের সেন্ট টমাস হাসপাতাল। তবে তিনি অবিলম্বে কাজে ফিরবেন না বলে জানায় ডাউনিং স্ট্রিট।
প্রায় দুই সপ্তাহ আগে করোনা ভাইরাসে আক্রান্ত হন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। এরপর লন্ডনের সেন্ট টমাস হাসপাতালের ইনসেনটিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) তাকে ভর্তি করা হয়েছিল।