বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

পিরোজপুরে সাংবাদিকদের সাথে পুলিশ সুপারের মতবিনিময়

  • আপডেট সময় সোমবার, ২৯ জানুয়ারী, ২০২৪, ৫.৪৯ পিএম
  • ১৬০ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুর পুলিশ সুপার মুহাম্মদ শরীফুল ইসলাম পিপিএম এর সাথে পিরোজপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার(২৮ জানুয়ারী) দুপুরে পিরোজপুর পুলিশ সুপারের কার্যালয়ের হলরুমে এ মতবিনিমিয় সভা অনুষ্ঠিত হয়। সভায় পুলিশ সুপার মুহাম্মদ শরীফুল ইসলাম পিপিএম পিরোজপুরের আইন-শৃংখলা রক্ষাসহ বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের সহযোগিতা কামনা করে বলেন, সাংবাদিক হচ্ছে সমাজের আয়না। তারা স্বচ্ছভাবে কাজ করলে অপরাধ দমনে আইন শৃংখলা বাহিনীও সুচারুভাবে কাজ করতে পারে। তিনি আরও বলেন, পুলিশ ও সাংবাদিক পরস্পর পরস্পরের বন্ধু। পুলিশ এবং সাংবাদিক সততা ও ন্যায়নিষ্টভাবে কাজ করলে সেখানে আইন-শৃংখলাসহ সার্বিক পরিস্থিতি ভাল থাকতে বাধ্য। সভায় বক্তব্য রাখেন, পিরোজপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. মুনিরুজ্জামান নাসিম, নবনির্বাচিত সভাপতি এস এম রেজাউল ইসলাম শামীম, সাধারণ সম্পাদক এস এম তানভীর আহম্মেদ। এসময় অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোস্তাফিজুর রহমান (প্রশাসন ও অর্থ), অতিরিক্ত পুলিশ সুপার মো. মুকিত খান, পিরোজপুর সদর থানার ওসি মো. আশিকুজ্জামান, পিরোজপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি এডভোকেট মাহমুদ হোসেন, এম এ রব্বানী ফিরোজ, শফিউল হক মিঠু, সাবেক আহবায়ক জিয়াউল আহসান, সাবেক সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু, শিরিনা আফরোজসহ প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির কর্মকর্তা ও প্রেসক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com