বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

মঠবাড়িয়ায় অবৈধ ইট ভাটায় সাড়ে তিন লাখ টাকা জরিমানা

  • আপডেট সময় শনিবার, ২৭ জানুয়ারী, ২০২৪, ৬.৪০ পিএম
  • ১৮৪ বার পড়া হয়েছে
পিরোজপুর প্রতি‌নি‌ধি: অবৈধ ভাবে গড়ে ওঠা ইট ভাটায় অ‌ভিযান চা‌লি‌য়ে‌ছে মঠবা‌ড়িয়া উপ‌জেলা প্রশাসন। শনিবার সকাল থেকে দুপর পর্যন্ত উপ‌জেলার বেতমোড় রাজপাড়া ও বড়মাছুয়া এলাকায় অভিযান পরিচালনা করে তিন‌টি ভাটার মালিককে সাড়ে তিন লাখ টাকা জরিমানা একই সাথে অবৈধ ইটের পাজা বিনষ্ট করে দেয় উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী অফিসার মো. আবদুল কাইয়ূম ও সহকারী কমিশনার (ভূমি) এবং নির্বাহী ম্যাজিট্রেট মো. শৈকত রায়হান থানা পু‌লিশ ও ফায়ার সা‌র্ভিস কর্মী‌দের সহ‌যো‌গিতায় অ‌ভিযান চা‌লি‌য়ে ভ্রাম‌্যমাণ আদাল‌তের মাধ‌্যমে ইট প্রস্তত ও ভাটা স্থাপণ নিয়ন্ত্রন আইনে অভিযুক্ত করে ভাটার মা‌লিক মোস্তাফিজুর রহমানকে দুইলাখ, মো. শহিদ মেম্বরকে এক লাখ এবং আলী হাওলাদারকে দেড় লাখ করে মোট সাড়ে তিন লাখ টাকা জরিমানা আদায় করেন।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিট্রেট আবদুল কাইয়ূম বলেন,পরিবেশ দূষনকারী ও অবৈধ ইট ভাটা বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। ভিন্ন তিন‌টি মামলায় ইট প্রস্তত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রন আইন অনুযায়ী এসব জরিমানা আদায় করা হয়। জন স্বার্থে মোবাইল কোর্ট চলমান অব‌্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com