পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরের স্বরূপকাঠিতে প্রায় দেড় কোটি টাকা মূল্যের সুপারীসহ দু’টি ফিসিংবোট আটক করেছে পুলিশ। এবং পাচারকারী অভিযোগে হারুন হাওলাদার(৬০),আলী হাওলাদার (২৮) ও নুরুন্নবী মাঝিকে (৩২) গ্রেফতার করা হয়েছে। বুধবার গভীর রাতে উপজেলার বিনায়েকপুর এলাকার সন্ধ্যা নদী থেকে বোট দু’টি আটক করা হয়। পুলিশ জানিয়েছে কর ফাঁকি দিয়ে অবৈধ ভাবে ভারতে পাচারের উদ্দেশ্যে সুপারিগুলো নিয়ে যাচ্ছিল। এর মূল হোতা মঠবাড়িয়া উপজেলার তুষখালী গ্রামের বাসিন্দা শাহজাহান হাওলাদার(৬০)। বোট দু’টি ও সুপারিগুলো জব্দকরে থানায় আটক রাখা হয়েছে। এ ব্যাপারে নেছারাবাদ(স্বরূপকাঠি) থানার এসআই আসাদুজ্জামান বাদী হয়ে ৪ জনকে আসামী করে মামলা দায়ের করেছেন।
থানায় দায়ের করা মামলা সুত্রে জানাযায়,বুধবার দিবাগত রাতে বাদী এস আই আসাদুজ্জামানের নেতৃত্বে টহল পুলিশের একটি খবর পান এমবি জাহানারা ও এমবি মা নামে দু,টি ফিসিং বোটে সুপারী বোঝাই করে সুল্ক ও করফাঁকি দিয়ে ভারতে পাচারের জন্য সন্ধ্যা নদী থেকে যাচ্ছে। সংগে থাকা ট্রলার চালিয়ে বিনায়েকপুর এলাকার সন্ধ্যা নদী থেকে তাদের আটকরে ভেতরে সুপারী বোঝাই নিশ্চিত হয়ে বোট দু’টি থানায় নিয়ে যায়। প্রতিটি বোটে ৫৪০ বস্তা করে মোট ১০৮০ বস্তায় ৬৪ হাজার ৮০০ কেজি সুপারী যার আনুমানিক (বাজারদর অনুযায়ী) ১ কোটি ৪৯ লাখ ৪ হাজার টাকা। বোট দু’টিতে থাকা ১২ ব্যারেল ভর্তি জ্বালাণী তেল অ্যান্য মালামালের মূল্য ধরে ২ কোটি ৬৪ লাখ ৯৪ হাজার টাকার মালামাল জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃত হলেন ১। হারুন হাওলাদার(৬০) পিতা সেকান্দার আলী হাওলাদার, ২। আলী হাওলাদার (২৮) পিতা আব্দুল খালেক, উভয় সাং-জানখালী, ইউনিয়ন তুষখালী থানা- মঠবাড়ীয়া, ৩। নুরুন্নবী মাঝিকে (৩২)পিতা ফজলুল হক সাং চরলক্ষি, থানা-রামগতি জেলা লক্ষিপুর। ৪। আসামী পালাতক মো. শাহজাহান হাওলাদার, পিতা হোসেন আলী হাওলাদার সাং তুষখালী থানা মঠবাড়ীয়া।
ওসি মো. গোলাম সরওয়ার বলেন, গ্রেফতার ১ নম্বর আসামী হারুন হাওলাদার বিশেষ ক্ষমতা আইনের মামলায় যাবজ্জীবন কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা দন্ডে দন্ডিত। এবং একই অভিযোগে ভোলা সদর থানায় একটি এবং বিভিন্ন ধারায় মঠবাড়ীয়া থানায় আরও একটি মামলা রয়েছে। ২ নং আসামী আলী হাওলাদারের বিরুদ্ধে মঠবাড়ীয়া থানায় মাদক নিয়ন্ত্রন আইনে ২ টি মামলা রয়েছে। এছাড়া ৪ নম্বর আসামী মো. শাহজাহান এর মুল হোতা বলে জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানিয়েছে। মালামাল জব্দ করা হয়েছে।
Leave a Reply