বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

কাউখালীতে হাটের দিনে যানজট নিরসনে ওসির উদ্যোগ

  • আপডেট সময় সোমবার, ২২ জানুয়ারী, ২০২৪, ৬.২৯ পিএম
  • ১৬৮ বার পড়া হয়েছে
পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরে কাউখালী দক্ষিণ বাজারের হাটের দিনে যানজট নিরসনের লক্ষ্যে কাউখালী থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবির সোমবার (২২ জানুয়ারি) হাটের দিনে বিভিন্ন গাড়ির ড্রাইভার, ভাসমান দোকানদার ও স্থানীয় দোকানদারকে সচেতন করছেন। যাতে কাউখালীতে হাটের  দিনে কোন যানজট সৃষ্টি না হয়। উল্লেখ্য কাউখালী উপজেলা সদরে  সাপ্তাহিক শুক্র ও সোমবার হাটের দিনে দক্ষিণ বাজারে খুবই যানজটের সৃষ্টি হয়।  এই দুই দিনে বিভিন্ন এলাকা থেকে ভাসমান দোকান সহ বিভিন্ন ব্যবসায়ীরা কাউখালীতে আসে যার ফলে হাটের দিনে যানজট লেগেই থাকে। ফলে দক্ষিণ বাজারের কাউখালী সরকারি বালক বিদ্যালয় সড়ক থেকে চিড়াপাড়া ব্রিজ পর্যন্ত রাস্তা দিয়ে হাঁটায় মুশকিল হয়ে পড়ে। জরুরী অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, পুলিশের টহলের গাড়ি সহ গুরুত্বপূর্ণ সরকারি যানবাহন এ রাস্তা দিয়ে চলাচলে বিঘ্ন ঘটে।কাউখালী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ হুমায়ুন কবির বলেন, হাটের দিনে বাজারে আসা ক্রেতা বিক্রেতাদের কোন প্রকার সমস্যার না হয় তার জন্য আমরা সর্বক্ষণিক তৎপর থাকবো। এবং যানজট নিরসনে জন্যে প্রয়োজন বোধে আরো পদক্ষেপ গ্রহণ করব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com