বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

চাঁদপুরের ফরিদগঞ্জে বিয়ে বাড়ির খাবার খেয়ে বিষক্রিয়ায় অসুস্থ শতাধিক হাসপাতালে

  • আপডেট সময় শনিবার, ২০ জানুয়ারী, ২০২৪, ৪.১১ পিএম
  • ১৮৮ বার পড়া হয়েছে

চাঁদপুরে বিয়ে বাড়ির খাবার খেয়ে বিষক্রিয়ায় অসুস্থ হয়ে পড়েছেন শতাধিক ব্যক্তি। তারা সবাই লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার কেরোয়া গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

শুক্রবার দুপুরে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার চরমান্দারি ইউনিয়নের চরমান্দারি গ্রামের তফদার বাড়িতে এ ঘটনা ঘটে।

অসুস্থদের মধ্যে ২৫ জনকে শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এর মধ্যে পাঁচজন পুরুষ, ১১ জন নারী ও ৯ জন শিশু।  এছাড়াও ফরিদগঞ্জ, চাঁদপুর ও মতলবের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন অনেকে।

জানা যায়, রায়পুরের কেরোয়া গ্রামের বসু পাটওয়ারী বাড়ির মো. মানিকের সাথে ফরিদগঞ্জের চরমান্দারী গ্রামের তফাদার বাড়ির মৃত তোফায়েল আহমেদের মেয়ে তারিনের বিয়ে হয়। শুক্রবার দুপুরে কনের বাড়িতে বিবাহোত্তর ভোজের আয়োজন করা হয়েছিল। বরযাত্রী হয়ে ওই পুরুষ-নারী ও শিশুরা সেখানে খাবার খান। সেখান থেকে বাড়ি ফিরেই সন্ধ্যার পর শতাধিক ব্যক্তি বিষক্রিয়ায় অসুস্থ হয়ে পড়েন। শুরু হয় বমি ও ডায়রিয়া। এর পরপরই তাদেরকে হাসপাতালে নেয়া হয়।

 সম্ভবত দই থেকে বিষক্রিয়া হয়েছে। অনুষ্ঠানে অংশ নেয়া অতিথিদের সবাই কমবেশি অসুস্থবোধ করছেন। এ ঘটনার পর বরের বাড়িতে শনিবারের বৌভাতের অনুষ্ঠানটিও বাতিল করা হয়েছে।

অনুষ্ঠানে প্রায় তিনশ’ অতিথি খাবার খেয়েছেন। এদের মধ্যে শতাধিক ব্যক্তি খাদ্যে বিষক্রিয়ায় অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তাদেরকে রায়পুর, ফরিদগঞ্জ, চাঁদপুর ও মতলবে নেয়া হয়েছে। এছাড়া অনেকেই প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতেই রয়েছেন। তবে একই  খাবার খেয়ে অনেকে সুস্থ রয়েছেন।

রায়পুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বাহারুল আলম বলেন, খাদ্যে বিষক্রিয়ায় এমনটি হয়েছে বলে প্রাথমিকভাবে আমাদের কাছে মনে হয়েছে। এরপরও খাবারের নমুনা পরীক্ষা করা সম্ভব হলে নিশ্চিত কারণটি জানা যাবে। ভর্তি হওয়া ২৫ জনকে আমাদের সাধ্যমতো আমরা সেবা দিয়ে যাচ্ছি। তারা আশঙ্কামুক্ত হওয়ায় কাউকে অন্যত্র রেফার করা হয়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com