মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

ইয়েমেনে হুতিদের ওপর মার্কিন অভিযান অব্যাহত থাকবে : প্রেসিডেন্ট জো বাইডেন

  • আপডেট সময় শুক্রবার, ১৯ জানুয়ারী, ২০২৪, ৮.৩৭ পিএম
  • ১৭৬ বার পড়া হয়েছে

হুতিদের ওপর মার্কিন হামলা লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হুতি হামলা বন্ধ করতে পারেনি বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ফলে ইয়েমেনে গোষ্ঠীটির ওপর মার্কিন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।

শুক্রবার ওয়াশিংটনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেছেন বলে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে।

একটি মার্কিন জাহাজে হুতিদের ড্রোন হামলা পর বৃহস্পতিবার ইয়েমেনে পঞ্চম দফা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।

হোয়াইট হাউজের মুখপাত্র জন কিরবি সাংবাদিকদের বলেছেন, মার্কিন বাহিনী ‘হুতি ক্ষেপণাস্ত্রের একটি রেঞ্জ জব্দ করেছে’ যেগুলো লোহিত সাগরের দিকে ছোঁড়ার পরিকল্পনা করা হয়েছিল। তিনি বলেন, বুধবার এবং বৃহস্পতিবার আবারও আমেরিকা হামলা করেছে।

ওয়াশিংটনে বাইডেনকে সাংবাদিকরা জিজ্ঞাসা করেছিলেন, হুতি লক্ষ্যবস্তুতে মার্কিন হামলায় কাজ হচ্ছে কি-না। জবাবে তিনি বলেন  না।

সাংবাদিকরা জানতে চাইলেন, ‘তারা কি হামলা চালিয়ে যাবে?’ এর জবাবে বাইডেন বলেন,  হ্যাঁ।

একটি বিবৃতিতে ইউএস সেন্ট্রাল কমান্ড বলেছে, তারা বৃহস্পতিবার ‘দুটি হুতি ক্ষেপণাস্ত্রের ওপর হামলা চালিয়েছে যেগুলো দক্ষিণ লোহিত সাগরে লক্ষ্যবস্তু করে উৎক্ষেপণের জন্য প্রস্তুত ছিল।

স্থানীয় সময় দুপুর ১:৪০টা নাগাদ ‘ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত এলাকায় মার্কিন বাহিনী ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে’ এবং সেগুলোকে এই অঞ্চলে বাণিজ্যিক জাহাজ এবং মার্কিন নৌবাহিনীর জাহাজের জন্য একটি আসন্ন হুমকি হিসেবে নির্ধারণ করা হয়েছিল।

ইউএস সেন্ট্রাল কমান্ডের মতে, ‘ইউএস বাহিনী পরবর্তীতে আত্মরক্ষায় ক্ষেপণাস্ত্রগুলোকে ধ্বংস করে।

পরে এক ব্রিফিংয়ে পেন্টাগনের ডেপুটি প্রেস সেক্রেটারি সাবরিনা সিং সাংবাদিকদের বলেন, ‘আমরা যুদ্ধ চাই না। আমরা হুতিদের সঙ্গে যুদ্ধ করছি না। আমাদের নেওয়া পদক্ষেপগুলো প্রতিরক্ষামূলক।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com