সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
লক্ষ্মীপুরে পৈশাচিক বর্বরতা ৮শ টাকার জন্য শিশুর মুখে সিগারেটের ছ্যাঁকা ! সোহাগের খুনি শাহীন গ্রেপ্তার!  লক্ষ্মীপুরে বালুচাপা সেই লাশের রহস্যভেদ করলো র‍্যাব রাজধানীর রাজারবাগ কদমতলায় মসজিদের জমি দখলের অবৈধ চেষ্টার প্রতিবাদে মুসল্লীদের মানববন্ধন কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আরিয়ান সাব্বির (১৭) নামে এক কলেজছাত্র ঘটনা স্থলেই মারা যান এসএসসি ’৯১ চট্টগ্রাম বিভাগের ঈদ আড্ডা বান্দরবানে: বন্ধুত্বে মিলনমেলা, মানবিক উদ্যোগ জোরদারের প্রত্যয় সাংবাদিকদের মিলনমেলায় সৌহার্দ্য, পেশাগত ঐক্য ও ভবিষ্যৎ করণীয়তে প্রত্যয় চট্টগ্রামে বাংলাদেশ সাংবাদিক ক্লাবের ঈদ পুনর্মিলনী ও চট্টগ্রাম বিভাগীয় নতুন কমিটি ঘোষণা বিজেসি’র শ্রদ্ধাঞ্জলি শহীদদের প্রতি দক্ষিণ হালিশহর শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ মহান স্বাধীনতা দিবসে শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ শিবগঞ্জ আদিনা সরকারি কলেজে মহান স্বাধীনতা দিবস পালিত

লক্ষ্মীপুরে আকিজ বিড়ির প্রতিনিধির উপর নকল বিড়ি ব্যবসায়ীদের হামলা, আটক ১

  • আপডেট সময় মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০২৪, ১২.৩৬ এএম
  • ১৪১ বার পড়া হয়েছে

 

লক্ষ্মীপুরের রামগতিতে আকিজ বিড়ি ফ্যাক্টরী লিমিটেডের লগো নকল করে এবং জাল ব্যান্ডরোল ব্যবহার করে বিড়ি বিক্রি করছে একটি চক্র। নকল আকিজ বিড়ি বিক্রির সময় আকিজ বিড়ির প্রতিনিধির হাতে ধরা পড়লে প্রতিবাদ করায় প্রতারক চক্রের হামলার শিকার হয় কোম্পানির জুনিয়র এরিয়া ম্যানেজার মোঃ রফিকুল ইসলাম। এঘটনায় অভিযুক্ত শাহাজান নামের এক নকল বিড়ি বিক্রিয়কারীকে গ্রেফতার করেছে রামগতি থানা পুলিশ।
হামলার ঘটনায় প্রতিকার চেয়ে রামগতিতে মানববন্ধন করে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের নেতাকর্মীরা। রবিবার বিকালে রাম দয়াল বাজারে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের ব্যানারে এ মানববন্ধন করা হয়।
মানববন্ধন গোলাম মোক্তাদিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের চট্টগ্রাম বিভাগীয় সভাপতি মোঃ জসিম উদ্দিন, কুমিল্লা বিভাগীয় সভাপতি ফজলুল হক, চাঁদপুর বিভাগের সভাপতি আতিকুর রহমান।
বক্তারা বলেন, লক্ষ্মীপুরের রামগতিতে শাহজাহান, খালেক, জসীম সহ একটি চক্র দীর্ঘদিন থেকে নকল বিড়ি বিক্রি করে আসছে। বিষয়টি আকিজ গ্রুপের আকিজ বিড়ি ফ্যাক্টরী লিমিটেড এর জুনিয়র এরিয়া ম্যানেজার মোঃ রফিকুল ইসলামের নজরে আসলে সে প্রতিবাদ করে। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে গত ১৩ জানুয়ারি দুপুরে প্রতারক চক্র তার হামলায়। এতে রফিকুল ইসলাম গুরুতর আহত হয়। বর্তমানে সে সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় রামগতি থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
তারা আরো বলেন, সরকার বিড়ি থেকে ব্যাপক রাজস্ব পাচ্ছেন। কিন্তু একটি প্রতারক চক্র সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে নকল বিড়ি বিক্রি করছে। এছাড়া আমাদের একজন কর্মকর্তার উপর হামলা চালিয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই ও দোষীদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তি কামনা করি।
এ বিষয়ে রামগতি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোছলেহ উদ্দিন বলেন, অভিযুক্ত একজনকে আটক করা হয়েছে। অন্যান্য আসামীদের গ্রেফতার করতে আমাদের অভিযান অব্যহত রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com