মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

পাকিস্তান তার দেশের দারিদ্র এক কোটি বিশ লাখ দরিদ্র পরিবারকে নগদ অর্থ দিচ্ছে পাকিস্তান সরকার

  • আপডেট সময় শনিবার, ১১ এপ্রিল, ২০২০, ২.২৮ পিএম
  • ২৮৪ বার পড়া হয়েছে

পাকিস্তান তার দেশের দারিদ্র পীড়িত এক কোটি কুড়ি লক্ষ পরিবারের প্রতিটি পরিবারকে নগদ সত্তর ডলার করে দেয়া শুরু করেছে। ঐসব পরিবারে মোট আট কোটি লোকের বসবাস। করোনাভাইরাসের কারণে সে দেশের অর্থনৈতিক কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ার প্রভাব দূর করার প্রচেষ্টা হিসেবে এই অর্থ প্রদান। সেখানে গতকাল পর্যন্ত করোনাভাইরাসে সংক্রমিত লোকের সংখ্যা ছিল প্রায় সাড়ে চার হাজার এবং তাতে অন্তত ৬৩ জন মারা গেছেন। মোট প্রায় নয় কোটি ডলার এই সাহায্য হিসেবে দান করা হচ্ছে।

পাকিস্তানে কর্মকর্তারা স্বীকার করেন যে সেখানে সংক্রমণের হার তুলনামূলক ভাবে কম তবে বলেন যে আগামী দিনগুলোতে এই সংখ্যা অনেক বাড়তে পারে। ফেব্রুয়ারি মাসের শেষ দিকে পাকিস্তানে সর্ব প্রথম এই করোনা ভাইরাসে আক্রান্ত হবার খবর পাওয়া যায় এবং তারপর থেকে সেখানে প্রায় ৪৫ হাজার রোগীকে পরীক্ষা করা হয়।

টেলিভিশনে জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে প্রধানমন্ত্রী ইমরান খান বলেন , আমরা আশংকা করছি এ মাসের শেষ নাগাদ আমাদের হাসপাতালগুলো মারাত্মক চাপের সম্মুখীন হবে।

পাকিস্তান তার হাসাপাতালগুলোর অবস্থা উন্নত করার চেষ্টা করছে। তাছাড়া পাকিস্তান সরকার সে দেশের প্রায় ১৮০০ তিন তারকা এবং চার তারকা বিশিষ্ট হোটেলগুলোকে COVID-19 রোগীদের কোয়ারেন্টিনে পরিণত করেছে।

পাকিস্তানে রেল পরিবহণ ব্যবস্থা বন্ধ থাকায় সেখানকার শীতাতপ নিয়ন্ত্রিত স্লীপার এবং বিজনেস ক্লাস বগিগুলোকে হাসপাতালের ওয়ার্ডে পরিণত করা হয়েছে যেখানে দুই হাজার বেড থাকবে। বড় রকমের সংক্রমণের প্রস্তুতি হিসেবে এই ব্যবস্থা নেয়া হয়েছে।

পাকিস্তান সরকার একদিকে যেমন এই করোনাভাইরাসের বড় রকমের সংক্রমণ রোধের চ্যালেঞ্জের সম্মুখীন অন্য দিকে ঠিক তেমনি তার দূর্বল অর্থনীতি নিয়ে হিমসিম খাচ্ছে।

পাকিস্তানের বেশির ভাগ জায়গাতেই জনসমাবেশ নিষিদ্ধ করা হয়েছে, শিক্ষা ও ব্যবসাপ্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেয়া হয়েছে , শুধু মাত্র নিত্যপ্রয়োজনীয় দ্রব্য এবং ওষুধের দোকান খোলা আছে।

তবে ইমরান খান প্রতিশ্রুতি দিয়েছেন যে অর্থনৈতিক কর্মকান্ড শুরু করার জন্য, লক ডাউনের নিষেধাজ্ঞা ধীরে ধীরে শিথিল করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com