মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

হাইড্রক্সিক্লোরোকুইন আদৌ কতটা কার্যকর আমেরিকার ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথের কাছে

  • আপডেট সময় শনিবার, ১১ এপ্রিল, ২০২০, ৪.১৯ এএম
  • ২৬৫ বার পড়া হয়েছে

ভারতের কাছ থেকে ওষুধটি পাওয়ার জন্য প্রথমে অনুরোধ, না-পেলে প্রত্যাঘাতের হুমকি, পরে পাওয়ার আশ্বাস পেয়ে কৃতজ্ঞতা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু কোভিড-১৯-এর চিকিৎসায় ম্যালেরিয়ার সেই ওষুধ, হাইড্রক্সিক্লোরোকুইন (এইচসিকিউ) আদৌ কতটা কার্যকর, সেই পরিসংখ্যানই নেই আমেরিকার ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথের কাছে।

এ জন্য হাসপাতালে চিকিৎসাধীন পাঁচশোরও বেশি রোগীর উপরে এটি পরীক্ষা করবে তারা। বৃহস্পতিবার প্রথম দফায় টেনেসির ভ্যান্ডারবিল্ট ইউনিভার্সিটি মেডিক্যাল সেন্টারের রোগীদের উপরে এর প্রয়োগ করা হয়েছে। খবরটি জানিয়েছে  অবশ্য চিনের সরকারি সংবাদমাধ্যম জিন হুয়া।  ম্যালেরিয়া ও কিছু বাতের ক্ষেত্রে এইচসিকিউ কার্যকর হলেও এর কিছু পার্শ্বপ্রতিক্রিয়া আছে, ক্ষেত্রবিশেষে যা গুরুতর সমস্যা তৈরি করতে পারে।  তবে আমেরিকার অনেক হাসপাতাল ইতিমধ্যেই কোভিড-১৯-এর প্রাথমিক পর্যায়ে এটি প্রয়োগ করছে। মার্কিন স্বাস্থ্য কর্তৃপক্ষ এ বার নিশ্চিত হতে চান পরীক্ষা ও পরিসংখ্যানের ভিত্তিতে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com