মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

কাউখালীতে বই বিতরণ উৎসব অনুষ্ঠিত

  • আপডেট সময় সোমবার, ১ জানুয়ারী, ২০২৪, ৬.৩৭ পিএম
  • ১৮৭ বার পড়া হয়েছে

 

পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুরের কাউখালীতে শিক্ষার্থীরা হাতে পেল নতুন বই। শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ। নতুন বছর নতুন দিন, নতুন বইয়ে হোক রঙ্গিন। এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (১ জানুয়ারি) বই বিতরণ উৎসব এর মধ্য দিয়ে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের হাতে পৌঁছে গেল নতুন বই।
এ উপলক্ষে উপজেলার সরকারি বালক বিদ্যালয় ও সরকারি বালিকা বিদ্যালয়ের বই বিতরণ উৎসব অনুষ্ঠানে আলাদা আলাদা ভাবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তার সহধর্মিনী কৃষিবিদ চাঁদ সুলতানা জুঁই। কাউখালী সরকারি বালক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনীল চন্দ্র সেনের সভাপতিত্বে অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন, কাউখালী থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবির, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হান্নান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মনিবুর রহমান, শিক্ষাঅনুরাগী আব্দুল লতিফ খসরু, প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, সাধারণ সম্পাদক সৈয়দ বশির আহমেদ, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, নুরুল হুদা বাবু, সাংবাদিক ফোরামের সভাপতি হাফেজ মাসুম বিল্লাহ সহ শিক্ষকবৃন্দ, অভিভাবকবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। কাউখালী উপজেলার নির্বাহী কর্মকর্তার সহধর্মিনী কৃষিবিদ চাঁদ সুলতানা জুঁই সরকারি বালিকা বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রীদের মাঝে ব্যক্তিগত পক্ষ থেকে টিফিন বক্স বিতরণ করেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হান্নান জানান, কাউখালীতে মাধ্যমিক, দাখেল ও ইবতেদায়ী শাখায় মোট ৭ হাজার ৮ শত ২১ জন শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া হল নতুন বই। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মনিবুর রহমান জানান, কাউখালীতে  প্রাথমিক বিদ্যালয়ের ৮ হাজার ২ শত ৪৫ শিক্ষার্থীরা পেল নতুন বই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com