মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

করোনা নিয়ে রাজনীতি করা উচিত নয়, ট্রাম্পকে বার্তা হু প্রধানের

  • আপডেট সময় শুক্রবার, ১০ এপ্রিল, ২০২০, ১০.৩২ এএম
  • ২৮১ বার পড়া হয়েছে

করোনা পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ার দায় তাঁদের ঘাড়ে চাপিয়েছে মার্কিন সরকার। এমনকি মার্কিন অর্থ সাহায্যও বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। তা নিয়ে এ বার মুখ খুললেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) ডিরেক্টর জেনারেল টেড্রস অ্যাডানম গেব্রিয়েসাস। তাঁর মতে, নোভেল করোনার প্রকোপে বিশ্ব জুড়ে যে স্বাস্থ্য সঙ্কট দেখা দিয়েছে, তা নিয়ে রাজনীতি করা উচিত নয়। বরং বর্তমান পরিস্থিতিতে আমেরিকা এবং চিনের একজোট হয়ে গোটা বিশ্বকে নেতৃত্ব দেওয়া উচিত। কোভিড-১৯ ভাইরাসের হানায় আমেরিকায় মৃত্যুসংখ্যা ১৫ হাজার ছুঁইছুঁই। আক্রান্তের সংখ্যা গিয়ে ঠেকেছে ৪ লক্ষ ৩২ হাজার ১৩২-এ। ডোনাল্ড ট্রাম্প সরকার শুরু থেকে সতর্কতা নেয়নি বলেই সেখানে পরিস্থিতি এমন ভয়াবহ আকার ধারণ করেছে বলে অভিযোগ উঠেছে। কিন্তু সম্প্রতি হোয়াইট হাউসে সাংবাদিক বৈঠক চলাকালীন হু-এর উপরই এই পরিস্থিতির দায় চাপান ট্রাম্প। অভিযোগ করেন, সবকিছু জানা সত্ত্বেও আগে থেকে আমেরিকাকে সতর্ক করেনি হু। হু চিনের হয়ে পক্ষপাতিত্ব করছে বলেও অভিযোগ করেন তিনি।

বুধবার তাঁর সেই অভিযোগ খারিজ করেন হু প্রধান টেড্রস অ্যাডানম গেব্রিয়েসাস। তিনি জানান, ৩১ ডিসেম্বর অজ্ঞাত এক রোগের ব্যাপারে তাঁদের প্রথম জানিয়েছিল চিন। সেই থেকে নিয়মিত যাবতীয় তথ্য ও প্রমাণ গোটা বিশ্বের সামনে তুলে ধরেছেন তাঁরা। চিনের হয়ে পক্ষপাতিত্ব করার অভিযোগ খারিজ করে তিনি বলেন, ‘‘প্রত্যেক দেশেরই ঘনিষ্ঠ আমরা। হু একেবারেই পক্ষপাতদুষ্ট নয়।

কাজ করতে গিয়ে অনেক সময়ই ভুল হয়। সময় মতো তা নিয়ে বিচার বিবেচনাও করবেন তাঁরা। তবে এই মুহূর্তে কোভিড-১৯ নিয়ে রাজনীতি না করাই উচিত বলেও মন্তব্য করেন টেড্রস অ্যাডানম গেব্রিয়েসাস। তিনি বলেন, ‘‘কোভিড-১৯ নিয়ে রাজনীতি না করে, জাতীয় স্তরে একজোট হয়ে এই ভাইরাসের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে। আন্তর্জাতিক স্তরে পরস্পরের প্রতি সহমর্মিতা দেখানো প্রয়োজন।

১৯৬৭ সালে গুটিবসন্তের বিরুদ্ধে লড়াইয়ে আমেরিকা যেমন সোভিয়েত ইউনিয়নের হাত ধরেছিল, কোভিড-১৯ ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়েও ঠিক সেভাবেই আমেরিকা ও চিনকেই গোটা বিশ্বকে নেতৃত্ব দিতে হবে বলেও মন্তব্য করেন গেব্রিয়েসাস।করোনা পরিস্থিতি সামাল দেওয়া নিয়ে ইতিমধ্যে ব্যক্তিগত আক্রমণের মুখেও পড়েছেন গেব্রিয়েসাস। কিন্তু এখন সে সব নিয়ে মাথা ঘামানোর সময় নয় বলে মন্তব্য করেন তিনি। তাঁর কথায়, ‘‘হাজার হাজার মানুষ মারা যাচ্ছেন।

এখন এ সব নিয়ে ভাবতে যাব কেন? এখনও সংযত না হলে চোখের সামনে আরও মৃত্যুমিছিল দেখতে হবে আমাদের।’’ অতিমারি রুখতে কে, কী ভূমিকা পালন করেছে, এখন সে সব হিসাবে না গিয়ে, এই মুহূর্তে গোটা বিশ্বকে একযোগে করোনা ভাইরাসের মোকাবিলা করতে হবে বলে মন্তব্য করেছেন রাষ্টরপুঞ্জের মহাসচিব আন্তোনিয়ো গুতেরেসও।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com