মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

করোনাভাইরাসের সৌদি রাজ পরিবারে ১৫০ সদস্যের সংক্রমণের সম্ভাবনা

  • আপডেট সময় শুক্রবার, ১০ এপ্রিল, ২০২০, ১০.১০ এএম
  • ৩১৪ বার পড়া হয়েছে

করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ল সৌদি আরবের রাজ পরিবারে। রিয়াধের গভর্নরকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে ভর্তি করা হয়েছে। নিজরাই আইসোলেশনে গিয়েছেন রাজা সলমন এবং রাজপুর মহম্মদ বিন সলমন। সব মিলিয়ে রাজ পরিবারের ১৫০ জন আক্রান্ত হতে পারেন বলে একটি মার্কিন সংবাদমাধ্যমের খবর। জরুরি ভিত্তিতে রাজ পরিবারের জন্য ৫০০ বেড তৈরি রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

সৌদি রাজ পরিবারে প্রথম উদ্বেগ ছড়ায় রিয়াধের গভর্নর তথা রাজপুত্র ফয়সাল বিন বন্দর বিল আবদুলাজিজ আল সৌদকে নিয়ে। জ্বর, সর্দি-কাশি সব করোনার প্রায় সব উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন বছর সত্তরের আবদুলাজিজ। তাঁকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে ভর্তি করে চিকিৎসা চলছে বলে মার্কিন দৈনিক ‘নিউইয়র্ক টাইমস’-এর একটি প্রতিবেদনে বলা হয়েছে। যদিও সৌদি রাজ পরিবারের তরফে এ নিয়ে এখনও কোনও বার্তা দেওয়া হয়নি।

তবে হাসপাতালের তথ্য ও রাজপরিবারের একাধিক সূত্র সূত্র উদ্ধৃত করে নিউইয়র্ক টাইমসের দাবি, রাজা সলমন ও রাজপুত্র মহম্মদ বিন সলমন ‘সেল্ফ আইসোলেশন’ গিয়েছেন। ৮৪ বছরের রাজা রয়েছেন জেড্ডার কাছে একটি দ্বীপে ঘরবন্দি রয়েছেন। রাজপুত্র সলমন রয়েছেন লোহিত সাগগর উপকূলের একটি নিভৃত স্থানে। তবে রাজ পরিবারের সূত্রে খবর, এখনও রাজ পরিবারের দূর সম্পর্কের সদস্যদের মধ্যেই করোনার সংক্রমণ ছড়িয়েছে। মূল রাজ পরিবারে এখনও সংক্রমণের খবর নেই।

ওই বার্তার বক্তব্য, ‘‘আমরা জানি না, কত সংখ্যক রোগী আসতে পারে, কিন্তু অত্যন্ত সতর্ক থাকুন।’’ ‘‘যত দ্রুত সম্ভব সমস্ত সংক্রামক রোগীকে সরিয়ে ফেলতে হবে’’ এবং ‘‘অত্যন্ত সঙ্কটজনক ছাড়া কোনও রোগী ভর্তি করা যাবে না’’ —এমন নির্দেশও রয়েছে ওই বার্তায়।

সৌদি আরবের রাজ পরিবারে রয়েছে প্রায় ১৫০০ সদস্য। তার মধ্যে আবার হাজার খানেক রাজপুত্র। তাঁরা মাঝে মধ্যেই ইউরোপের বিভিন্ন দেশে যাতায়াত করেন। তাঁদের কারও মাধ্যমেই সংক্রমণ ছড়িয়েছে বলে মনে করা হচ্ছে। অন্য দিকে সৌদি আরবে করোনাভাইরাসে আক্রান্ত প্রায় ৩০০০ মানুষ। মৃত্যু হয়েছে ৪০ জনেরও বেশি। মরুর দেশ সৌদি আরবেই রয়েছে মুসলিম সম্প্রদায়ের দুই তীর্থক্ষেত্র মক্কা ও মদিনা। সেখানে প্রায় সারা বছর দেশি-বিদেশিদের ভিড় লেগেই থাকে। কিন্তু করোনা ভাইরাসের প্রকোপে দুই শহরে সমস্ত ধর্মীয় জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। এ বছর জুলাইয়ে রয়েছে হজযাত্রা। সারা বিশ্বের মুসলিম সম্প্রদায়ের মানুষ ওই সময় সৌদি আরবে যান। এ বছরের হজ কর্মসূচি নিয়ে এখনও সরকারি ভাবে কিছু জানানো হয়নি। অন্য দিকে দেশের এক রাজ্য থেকে অন্য রাজ্যে যাতায়াতের উপর নিয়ন্ত্রণ জারি হয়েছে। পাঁচটি গুরুত্বপূর্ণ শহরে জারি হয়েছে ২৪ ঘণ্টার লকডাউন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com