বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নওগাঁয় সংবাদ সংগ্রহকালে একদল যুবকের হাতে হামলার শিকার সংবাদকর্মী

  • আপডেট সময় সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩, ৬.৪১ পিএম
  • ১৮৫ বার পড়া হয়েছে

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মহাদেবপুরে সংবাদ সংগ্রহ ও পেশাগত
দায়িত্ব পালনের সময় একদল যুবকের দ্বারা হামলার শিকার হয়েছেন আবু
ইউসুফ নামে স্থানীয় এক সাংবাদিক। এ সময় তার কাছে থাকা ক্যামেরা ও
মোবাইল ভাঙচুর করা হয়েছে। এ ঘটনায় প্রতিকার চেয়ে গত ২৪
ডিসেম্বর (রোববার) বিকালে পুলিশ সুপার বরাবর ৫জনের নাম উল্লেখ করে
অজ্ঞাতনামা আরও ১০/১২জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে গত ১৮ ডিসেম্বর উপজেলার খদ্দকালনা এলাকায়
নির্বাচনী ক্যাম্প ভাঙচুরের সময় ছবি তুলতে লাগলে। আবু ইউসুফ মহিলা
কলেজ পাড়ার মোয়াজ্জিম হোসেনের ছেলে। তিনি স্থানীয় একুশে সংবাদের
উপজেলা প্রতিনিধি।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, বর্তমান সংসদ সদস্য ছলিম উদ্দিন
তরফদার স্বতন্ত্র প্রার্থী হিসেবে নওগাঁ-৩ আসনে নির্বাচনে
প্রতিদ্বন্দ্বীতা করার জন্য খাজুর ইউনিয়নের খদ্দকালনা গ্রামের মন্ডলপাড়ায়
নির্বাচনী ক্যাম্প করেন তার পক্ষের লোকজন। কিন্তু গত ১৮ ডিসেম্বর
দিবাগত রাত সাড়ে ৮টার দিকে খদ্দকালনা গ্রামের জসিম উদ্দিন
প্রামানিকের ছেলে মাসুদুর রহমান, বেলাল হোসেনের ছেলে সাব্বির
হোসেন ও জসিমুদ্দিনের ছেলে জাহাঙ্গীর হোসেন, ফাজিলপুর গ্রামের
আজাদ হোসেনের ছেলে রাসেল এবং পাটকাটি গ্রামের আব্দুল মজিদের
ছেলে বলটুসহ অজ্ঞাতনামা ১০/১২জন স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী ক্যাম্প
ভাঙচুর করার সময় আবু ইউসুফ ছবি তুলতে লাগলে তারা প্রথমে
গালিগালাজ করে। পরে নিজের পরিচয়পত্র দেখানোর সাথে সাথে তারা লাঠি ও
লোহার রড দিয়ে তার মাথায় আঘাত করে। এছাড়া তার হাতে থাকা প্রায় ৪২
হাজার টাকার মূল্যের ক্যামেরা ও ৩৩ হাজার টাকা মূল্যের একটি মোবাইল
ভাঙচুর করে। ভূক্তভোগী সংবাদকর্মী তাদের মারপিট থেকে বাঁচার জন্য
চিৎকার করলে লোকজন এগিয়ে আসে। আহত আবু ইউসুফকে প্রথমে
মহাদেবপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে পরে নওগাঁ মেডিকেল হাসপাতালে
চিকিৎসা নেয়। এরপর নওগাঁ সদর হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে পুলিশ
সুপার বরাবর গত ২৪ ডিসেম্বর অভিযোগ করেন।
এ বিষয়ে গতকাল সোমবার দুপুরে নওগাঁর পুলিশ সুপার রাশিদুল হক বলেন,
বিষয়টি ক্ষতিয়ে দেখে তদন্ত স্বাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com