বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

পিরোজপুরে ভূয়া কাগজপত্র দিয়ে জমি রেজিষ্ট্রির চেষ্টা: অত:পর দলিল লেখক ও জমির গৃহিতা জেল হাজতে

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩, ৪.৫৮ পিএম
  • ১৮৩ বার পড়া হয়েছে
পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের ইন্দুরকানীতে নামজারি ও দাখিলার ভূয়া  কাগজপত্র দিয়ে জমি রেজিষ্ট্রির সময় দলিল লেখক সহ দুই জনকে আটক করেছে থানা পুলিশ। এ ঘটনায় বুধবার সকালে আটককৃত দুইজনকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃতরা হল- ইন্দুরকানী সাব-রেজিস্ট্রি অফিসের তালিকাভূক্ত দলিল লেখক মোঃ রেজাউল করিম গাজী ও জমির গৃহিতা মোঃ আবু বক্কর সিদ্দিক। তবে এ সময় কৌশলে জমির দাতা রিজিয়া পালিয়ে যায়। মঙ্গলবার রাতে এ ঘটনায় থানায় ইন্দুরকানী সাব-রেজিষ্ট্রি অফিসের অফিস সহকারী স্বপন কুমার বাদী হয়ে রেজাউল, আবু বক্কর ও রিজিয়াকে আসামী করে একটি মামলা দায়ের করেছে। মামলা সূত্রে জানা গেছে, ইন্দুরকানী সাব-রেজিষ্ট্রি অফিসের দলিল লেখক রেজাউল করিম গাজী মঙ্গলবার সাব-রেজিস্ট্রার এর কার্যালয়ে একটি জমির রেজিষ্ট্রি করার জন্য কাগজপত্র দাখিল করেন। জমাকৃত কাগজপত্র যাচাই বাছাই করে নামজারী ও দাখিলার কাগজ ভূয়া প্রমানিত হয়। এরপর সাব-রেজিস্ট্রার অফিস থেকে ইন্দুরকানী থানা পুলিশকে জানালে, পুলিশ দলিল লেখক রেজাউল করিম ও গৃহিতা আবু বক্কর সিদ্দিককে আটক করে। তবে এ সময় কৌশলে দাতা রিজিয়া পালিয়ে যায়। জমির দাতা রিজিয়া জানান, তার কাছ থেকে দলিল লেখক খালেক গাজীর ছেলে দলিল লেখক রেজাউল করিম গাজী কাগজপত্র প্রস্তুত করে দেওয়ার কথা বলে নামজারী বাবদ ৯ হাজার টাকা এবং জমির দাখিলার জন্য ২ হাজার টাকা নিয়েছে। তবে দাখিলকৃত ভূয়া কাগজপত্রের বিষয়ে কিছুই জানেন না বলে জানান। এ বিষয়ে ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কামরুজ্জামান তালুকদার জানান, ইন্দুরকানী সাব-রেজিষ্ট্রি অফিস থেকে একটি প্রতারণা মামলা দেওয়া হয়েছে। এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করে বুধবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com