মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

গাজা উপত্যকায় ইসরাইলি হামলায় ১৮ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত

  • আপডেট সময় সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩, ৬.৪২ পিএম
  • ১৭৮ বার পড়া হয়েছে

অবরুদ্ধ গাজা উপত্যকায় দুই মাসেও বেশি সময় ধরে চলা ইসরাইলি হামলায় ১৮ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। যার অধিকাংশই শিশু ও নারী। এসব হামলায় আহত হয়েছে কমপক্ষে ৫০ হাজার মানুষ।

হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে রোববার এ কথা জানিয়েছে তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি।

মন্ত্রণালয়ের মুখপাত্রের উদ্ধৃতি দিয়ে খবরে বলা হয়েছে, গাজা উপত্যকায় ইসরাইলি আগ্রাসনে ১৮ হাজার লোক নিহত এবং ৫০ হাজার লোক আহত হয়েছে। এখনও অনেকে নিখোঁজ রয়েছে। এছাড়াও ইসরাইলি কারাগারে জিম্মি রয়েছে আরও কয়েক হাজার ফিলিস্তিনি।

গাজার স্বাস্থ্যমন্ত্রী আশরাফ আল কুদরা বলেন, গাজা উপত্যকার কোথাও আর নিরাপদ জায়গা নেই। এদিকে গাজায় যুদ্ধ চলমান থাকায় দেখা দিয়েছে মানবিক বিপর্যয়। জাতিসংঘ সতর্ক করেছে যুদ্ধের কারণে গাজার মোট জনসংখ্যার অর্ধেকই অনাহারে থাকছেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতদের ভেতর প্রচুর শিশু এবং নারী রয়েছেন। ইসরাইলি হামলার প্রথম মাসে গাজায় ৮৩টি মসজিদ সম্পূর্ণ ধ্বংসপ্রাপ্ত হয়েছে, আর ক্ষতিগ্রস্ত হয়েছে ১৬৬টি। এসময় তিনটি গির্জাকেও লক্ষ্যবস্তু করা হয়েছে। এছাড়া ৪৩ হাজারের বেশি আবাসন ইউনিট সম্পূর্ণভাবে ধ্বংস করা হয়েছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে তিন লাখ ভবন।

স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, গাজায় এরইমধ্যে ২৫টি হাসপাতাল এবং ৫২টি স্বাস্থ্য কেন্দ্র বন্ধ হয়ে গেছে। ইসরাইলি বাহিনী ৫৫টি অ্যাম্বুলেন্সেও হামলা চালিয়েছে।

এর আগে গেলো ৭ অক্টোবর ইসরাইলে এই দশকের সবচেয়ে বড় সামরিক অভিযান চালায় গাজার হামাস সরকার। এর পরপরই গাজায় হামলা শুরু করে ইসরাইল। দুই মাসেরও বেশি সময় ধরে নিরবিচ্ছিন্নভাবে হামলা চালিয়ে যাচ্ছে নেতানিয়াহু প্রশাসন। ইসরাইলি হামলা ও অবরোধে দশ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। পানি, খাদ্য এবং অন্যান্য মৌলিক সরবরাহ থেকে বঞ্চিত হচ্ছে গাজার বাসিন্দারা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com