বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নারায়ণগঞ্জে হিমাগারের ভেতরে মজুদ ৬লাখ পিস ডিম ,বাজার অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা

  • আপডেট সময় বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩, ৭.৫৭ পিএম
  • ১৯৫ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের একটি হিমাগারের ভেতরে মজুদ করে রাখা ছয় লাখ পিস ডিম পেয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

হিমাগারে ডিম মজুদ করে বাজারে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত নারায়ণগঞ্জের ফতুল্লায় বিশেষ অভিযান চালায় সংস্থাটি। ওই সময় তিনটি হিমাগারে অভিযান চালানো হয়।জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক বিকাশ চন্দ্র দাস বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সরকার ডিমের আমদানির অনুমতি দেয়ার পর থেকে ডিমের দাম কমতে শুরু করে, তবে এর মধ্যে কিছু অসাধু ব্যবসায়ী কোল্ড স্টোরেজে ডিম মজুদ করা শুরু করে দিয়েছে এমন প্রমাণ পাওয়া যাচ্ছে।

শাহিন অ্যান্ড ব্রাদার্স লিমিটেড নামের কোল্ড স্টোরেজে মজুদ করে রাখা প্রায় ছয় লাখ পিস ডিম পাওয়ার পর সেগুলোকে এক দিনের মধ্যে বাজারে বিক্রির নির্দেশ দেয়া হয়েছে।’

তিনি বলেন, ‘সারা দেশে কেউ ডিম মজুদ করার চেষ্টা করলে ভোক্তা অধিকার সংরক্ষণ বিভাগ ব্যবস্থা নেবে। অসাধু ডিম ব্যবসাীয়দের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান পরে ডিম মজুদকারী দুই ব্যবসায়ীকে ডেকে এনে এক দিনের মধ্যে বাজারজাত করার নির্দেশ দেন সংস্থাটির কর্মকর্তারা। নির্দেশ মানতে ব্যর্থ হলে ব্যবস্থা নেয়ার কথাও জানান উপপরিচালক বিকাশ চন্দ্র দাস।

এ ছাড়াও ওই সময় একই এলাকায় আদর্শ কোল্ড স্টোরেজ ও দাপা এলাকার রহমতউল্লাহ কোল্ড স্টোরেজে অভিযান চালানো হয়। তবে সেখানে ডিমের মজুদ পাওয়া যায়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com