বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত বাংলাদেশি ১ লাখ কর্মী নেওয়ার প্রস্তাবে সম্মত রাশিয়া অনার্সে বাংলা-ইতিহাসের মতো মৌলিক বিষয় বাদের পরিকল্পনা নেই :শিক্ষামন্ত্রী বিভিন্ন গুরুত্বপূর্ণ স্পটে বড় পর্দায় খেলা দেখানোর পরিকল্পনা নেওয়া হয়েছে :যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বাজেট অধিবেশনে অংশগ্রহণ করেছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান এসএসসি পরীক্ষার ফল ২০ জুলাই: শিক্ষামন্ত্রী ফিলিপাইনে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১৫ জনে দাঁড়িয়েছে সীমান্ত সম্মেলন শুরুর কয়েক ঘণ্টা আগে শূন্যরেখায় আটকে থাকা সব নাগরিককে ফিরিয়ে নিয়েছে ভারত নোটিশের জবাব দিতে আদ-দ্বীন হাসপাতালকে ২ দিনের সময় দেয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী হাম ও উপসর্গে একদিনে আরও ৮ শিশুর মৃত্যু

লক্ষ্মীপুরে খোলা বাজারে ১০ টাকার চাল বিক্রি শুরু

  • আপডেট সময় মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২০, ৯.৪৩ পিএম
  • ৪৩৭ বার পড়া হয়েছে
অ আ আবীর আকাশ,লক্ষ্মীপুর:
লক্ষ্মীপুর খোলা বাজারে চাল ক্রয়ে মধ্যবিত্তরাও! ১০ টাকার চাল বিক্রি শুরু হয়েছে।নবেল করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকারি ছুটির মধ্যে কর্মহীন শ্রমজীবী মানুষকে সহায়তার জন্য লক্ষ্মীপুর পৌরসভায় ওএমএস ডিলারের মাধ্যমে খোলা বাজারে ১০ টাকা কেজি দরে চাল বিক্রি ৭ এপ্রিল মঙ্গলবার থেকে শুরু হয়েছে। এতে নিম্নআয়ের মানুষের সাথে মধ্যবিত্তরাও যোগ দিয়ে চাল ক্রয় করতে দেখা যায়।
 সোমবার বিকেলে সামাজিক নিরাপত্তা রেখা টেনে চাল বিক্রি কার্যক্রমের প্রস্তুতি নিতে দেখা গেছে ডিলারদের। শহরের বালিকা বিদ্যা নিকেতন মাঠে নির্দিষ্ট দূরত্ব রেখা টানেন ওএমএস ডিলার বেল্লাল ক্বারী।
বেল্লাল ক্বারী জানান, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেখিয়ে একজন ভোক্তা সপ্তাহে একবার ৫ কেজি চাল কিনতে পারবেন। আমরা সপ্তাহে তিন দিন এ কার্যক্রম চালু রাখবো। পৌরসভার প্রতিটি ওয়ার্ডে ওএমএস এর ডিলারদের নিকট থেকে প্রতিজন ভোক্তা এ সেবা পাবেন। সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত চাল বিক্রি চলবে। চাল বিক্রির সময় খাদ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত থাকবেন বলে তিনি জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com