বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

সারা দেশে দেওয়ানি আদালতের অবকাশকালীন জজ নিয়োগ

  • আপডেট সময় রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩, ৬.৪২ পিএম
  • ২০৫ বার পড়া হয়েছে

ডিসেম্বর মাসে অধস্তন আদালতে দেওয়ানি অবকাশের সময় বিচারকাজ পরিচালনার জন্য সারা দেশের জেলা ও মহানগরে ভ্যাকেশন জজ নিয়োগ করা হয়েছে। আইন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে ৬৯ জন ভ্যাকেশন জজ নিয়োগের কথা বলা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে ২০২৩ সালের ডিসেম্বর মাসে দেওয়ানি আদালত অবকাশকালে জুডিসিয়াল সার্ভিসের বর্ণিত বিচারকদের সংশ্লিষ্ট জেলায় (দায়রা জজ আদালত,নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, বিশেষ জজ আদালত, জননিরাপত্তা বিঘœকারী অপরাধ দমন ট্রাইব্যুনাল, সাইবার ট্রাইব্যুনাল এবং মানবপাচার অপরাধ দমন ট্রাইব্যুনালসহ) জরুরি দেওয়ানি ও ফৌজদারি মামলা গ্রহণ এবং উদ্ভূত জরুরি বিষয়গুলো শুনানি ও নিষ্পত্তি করার জন্য ভ্যাকেশন জজ নিয়োগ করা হলো। এই বিচারকরা ফৌজদারি কার্যবিধির ৪৩৫ ধারার অধীন পুর্নিবিবেচনার দরখাস্ত ছাড়া সব ফৌজদারি আবেদন ও মামলার নিষ্পত্তি করতে পারবেন।

এছাড়া, তারা শিশু আইনের আওতায় গঠিত শিশু আদালতের কার্যক্রম পরিচালনা করতে পারবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com