বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

শাহজালাল বিমানবন্দরে ৭ কোটি টাকার স্বর্ণসহ ৪ যাত্রী আটক

  • আপডেট সময় শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩, ৮.৩৬ পিএম
  • ১৭২ বার পড়া হয়েছে

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় সাত কোটি টাকার স্বর্ণসহ চার যাত্রীকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন ও ঢাকা কাস্টমস। জব্দ করা স্বর্ণগুলোর মধ্যে রয়েছে- পেস্ট ফর্মের গোল্ড, গোল্ড বিস্কুট এবং স্বর্ণের অলঙ্কার। চোরা কারবারিরা বিমানবন্দর কর্তৃপক্ষের নজর এড়াতে স্বর্ণগুলো পায়ুপথে বহন করছিলেন।

শনিবার সন্ধ্যায় সাংবাদিকদের এ খবর জানান বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াইল হক।

আটকরা হলেন- মো. আলী হোসেন, জসিম উদ্দিন, লিটু মিয়া ও মোহাম্মদ জুম্মন খান।

জিয়াইল হক জানান, আটকরা দুবাই থেকে ঢাকায় আসেন। গোয়েন্দা খবরে তাদের আটক করে উত্তরার একটি ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা করা হয়। এক্স-রে রিপোর্টে তাদের পায়ুপথে স্বর্ণের অস্তিত্ব পাওয়া যায়। একেক জন গড়ে প্রায় দুই কেজি করে স্বর্ণ বহন করছিলেন।  তাদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com