বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ভান্ডারিয়ায় বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুর মামলায় ৫ জেপি নেতা গ্রেফতার, অস্ত্র উদ্ধার!

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩, ১২.৫০ এএম
  • ১৮৫ বার পড়া হয়েছে
 পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের ভান্ডারিয়ার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাংচুর মামলায় ওয়ারেন্টভুক্ত আসামীসহ জাতীয় পার্টি জেপির (মঞ্জু) ৫ নেতাকে গ্রেফতার করেছে ডিবি ও থানা পুলিশের যৌথ একটি দল।
মঙ্গলবার (২৮ শে নভেম্বর) রাত ৮ টায় জাতীয় পার্টি জেপির প্রধান কার্যালয়ের সামনে থেকে আতিকুর ইসলাম উজ্জ্বল তালুকদার, মামুন সরদার, মাহাবুব শরিফ শুভ, তারিকুজ্জামান সানিম ও ফরিদ মল্লিককে আটক করা হয়। এ সময় মামুন সরদারের কাছ থেকে বিদেশি একটি পিস্তল উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুজ্জামান জানান, বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুর মামলা সহ একাধিক মামলার গ্রেফতারি পরোয়ানা জারি হলে আজ জাতীয় পার্টি জেপির (মঞ্জু) ৫ জন আসামীকে আটক করেছে ডিবি ও থানা পুলিশ। এসময় একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে।
উল্লেখ্য যে, গত ১৭ এপ্রিল পিরোজপুরের ভান্ডারিয়ার তেলিখালীতে জাতীয় পার্টি জেপি (মঞ্জু)র একটি ইফতার পার্টি শেষে দলীয় নেতাকর্মীরা ভান্ডারিয়া ফেরার পথে স্থানীয় ছাত্রলীগের উপর হামলা করে। এ সময় আওয়ামী লীগ ও ছাত্রলীগের ১২ নেতাকর্মী আহত হন। এর কিছু পরে ভান্ডারিয়া জেপির (মঞ্জু) দলীয় নেতাকর্মীরা আওয়ামী লীগ কার্যালয়ে হামলা চালিয়ে অফিস জাতির পিতা বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুর করে। এ ঘটনায় গত ১৯ এপ্রিল স্থানীয় যুবলীগ নেতা চপল হাওলাদার বাদি হয়ে ভান্ডারিয়া থানায় মামলা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com