বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

প্রেমের প্রস্তাব প্রত্যাখান মঠবা‌ড়িয়ায় স্কুলছাত্রীকে ব্লেড দিয়ে জখম 

  • আপডেট সময় মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩, ১২.৫৯ এএম
  • ১৫৭ বার পড়া হয়েছে
পিরোজপুর প্রতিনি‌ধি : প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় পি‌রোজপু‌রের মঠবা‌ড়িয়ায় এক স্কুলছাত্রীর দুই গাল ব্লেড দিয়ে ক্ষত-বিক্ষত করেছে সাব্বির হাওলাদার নামে এক বখাটে কিশোর। আহত স্কুলছাত্রীকে সোমবার বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এ ঘটনায়
রবিবার দিগত রাতে আহত ওই ছাত্রীর মা বাদি হয়ে বখাটে সাব্বির হাওলাদারের বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় একটি মামলা দায়ের করেছেন। অভিযুক্ত সাব্বির হাওলাদার উপজেলার দক্ষিণ বড়মাছুয়া গ্রামের মহারাজ হাওলাদারের ছেলে।
মামলা ও থানা সূত্রে জানা গেছে, উপজেলার ঠুটাখালী গ্রামের বাসিন্দা সৌদি প্রবাসীর নবম শ্রেণী পড়ুয়া মেয়ে স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ে পরীক্ষা শেষে রবিবার দুপুরে বাড়ি ফিরছিলো। পথে বখাটে সাব্বির ও তার সহযোগী কথার ছলে ওই ছাত্রীর পথরোধ করে প্রেমের প্রস্তাব দেয়। স্কুলছাত্রী তা প্রত্যাখান করে প্রতিবাদ করলে এক পর্যায় বখাটে সাব্বির হাতে থাকা ব্লেড দিয়ে ওই ছাত্রীর দুই গাল ক্ষত বিক্ষত করে পালিয়ে যায়। মেয়েটির ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে গুরুতর আহত স্কুলছাত্রীকে উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। খবর পেয়ে মঠবাড়িয়া থানা পুলিশ হাসপাতাল ও ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ ব্যাপারে মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (অপারেশন্স) মো. আব্দুল হালিম
তালুকদার বলেন, আহত স্কুলছাত্রীর মা বাদি হয়ে মামলা দায়ের করেছেন। অভিযুক্ত বখাটে কিশোর সাব্বির হাওলাদারকে গ্রেপ্তারের পুলিশ অভিযান চালাচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com