মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

ইয়েমেনের একাধিক ড্রোন হামলা ঠেকিয়েছে যুক্তরাষ্ট্র

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩, ৮.২৫ পিএম
  • ২২১ বার পড়া হয়েছে

ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত এলাকা থেকে বৃহস্পতিবার চালানো একাধিক ড্রোন হামলা লোহিত সাগরে টহলরত মার্কিন যুদ্ধজাহাজ থেকে ঠেকিয়ে দেওয়া হয়েছে। মার্কিন কেন্দ্রীয় কমান্ড এই কথা জানিয়েছে।
সেন্টকম এক্সে দেওয়া বার্তায় যুক্তরাষ্ট্র বলেছে, ইয়েমেনের স্থানীয় সময় ২৩ নভেম্বর সকালে দেশটির হুতি নিয়ন্ত্রিত বিভিন্ন এলাকা থেকে চালানো একাধিক ড্রোন হামলা মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস থমাস হাডনার থেকে গুলি করে ঠেকিয়ে দেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এরআগে টুইটার নামে পরিচিত ছিল।
তারা আরো জানায়, হুতি বিদ্রোহীদের এসব ড্রোন হামলায় ‘জাহাজ এবং ক্রুদের কোন ক্ষতি হয়নি।
হুতিরা নিজেদেরকে ইরানের মিত্র ও প্রতিরোধ অক্ষের অংশ হিসেবে ঘোষণা করেছে এবং গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর তারা ইসরায়েল অভিমুখে একের পর এক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়।
হুতিরা ইসলামি কট্টরপন্থী গ্রুপ হামাসের সাথে ইসরায়েলের যুদ্ধে দেশটির জাহাজ লক্ষ্য করে হামলা চালানোর হুমকিও দিয়েছে।
এদিকে রোববার হুতি বিদ্রোহীরা লোহিত সাগরের প্রবেশপথে ইসরায়েল সংশ্লিষ্ট একটি পণ্যবাহী জাহাজ এবং এটির ২৫ জন আন্তর্জাতিক ক্রু’কে আটক করেছে।
এ ব্যাপারে এক মার্কিন সামরিক কর্মকর্তা বলেন, এটি ‘আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন।

-খবর এএফপি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com