বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ভাঙ্গায় বিল থেকে নারীর মরদেহ উদ্ধার।

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩, ৯.৪৯ এএম
  • ১৭৯ বার পড়া হয়েছে

 

মাহমুদুর রহমান(তুরান)ভাঙ্গা,(ফরিদপুর )প্রতিনিধি :ফরিদপুরের ভাঙ্গায় বিল থেকে
খোদেজা বেগম(৫৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে ভাঙ্গা
পৌরসভার ছিলাধরচর গ্রামের একটি বিলের মধ্যে কচুরিপানার নীচ থেকে মরদেহটি উদ্ধার
করা হয়। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ওই নারীর বাবার বাড়ী
উপজেলার নুরপুর গ্রামে। উপজেলার ধর্মদী গ্রামে তার বিবাহ হয়। তার দুটি সন্তান
রয়েছে।
তার স্বজনেরা জানান,বেশ কিছুদিন যাবৎ সে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে। প্রথমে
ওই নারীকে অজ্ঞাত হিসেবে চিহ্নিত করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। পরে তার
পরিচয় সনাক্ত করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকজন কৃষক বিলের মধ্যে ঘাস কাটতে গেলে
কচুরিপানার মধ্যে লাল শাড়িতে মোড়ানো মরদেহ দেখতে পায়। পরে তারা স্থানীয়
জনপ্রতিনিধিদের জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে থানায়
নিয়ে যায়।
এ ব্যাপারে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়ারুল ইসলাম জানান, স্থানীয়রা
পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে তার
পরিচয় শনাক্ত করা যায়নি। পরে স্বজনদের মাধ্যমে পরিচয় সনাক্ত করা হয়। মরদেহটি ফরিদপুর
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ ও হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। মরদেহ
আসার পর পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com