বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ফরিদপুরের ভাঙ্গায় মাইক্রোবাসে তুলে নিয়ে চাঁদা দাবী, অপহৃতকে উদ্ধার করেছে পুলিশ, আটক-২, মালামাল উদ্ধার

  • আপডেট সময় মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩, ৬.২৯ পিএম
  • ১৮৭ বার পড়া হয়েছে

 

মাহমুদুর রহমান(তুরান),ভাঙ্গা(ফরিদপুর )প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গায় কম টাকায় ঢাকা নিয়ে যাওয়ার কথা বলে শহিদুল কাজী নামের এক ব্যক্তিকে মাইক্রোবাসে তুলে নিয়ে ভয়ভীতি দেখিয়ে চাঁদা দাবী করে একটি চক্র। অভিযান চালিয়ে অপহৃত শহিদুল কাজীকে উদ্ধার এবং চক্রের দুই সদস্যকে আটক করে পুলিশ।

মঙ্গলবার (১৪ নভেম্বর) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে এক প্রেস ব্রিফিংয়ে এতথ্য জানান পুলিশ সুপার মো: শাহজাহান।

পুলিশ সুপার জানান, গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার বাহাড়া গ্রামের বাসিন্দা শহিদুল কাজী ঢাকা যাওয়ার উদ্দ্যেশ্যে ভাঙ্গা বাসস্ট্যান্ডে দাড়িয়ে ছিলেন। একটি মাইক্রোবাস এসে তার সামনে দাড়ায়। মাইক্রোর ড্রাইভার তাকে বলে কম টাকায় ঢাকা যাওয়া যাবে। শহিদুল কাজী মাইক্রোতে উঠে পড়ে। কিছুদূর যাওয়ার পর মাইক্রোতে থাকা লোকজন শহিদুলের হাত পা চোখ বেধে ফেলে এবং বাড়িতে ফোন দিতে বলে। বিকাশের মাধ্যমে ৪৩ হাজার টাকাও নেয় তারা।

বিষয়টি পুলিশ জানতে পেরে অভিযান শুরু করে। তথ্যপ্রযুক্তির মাধ্যমে মুনসুরাবাদ এলাকায় সড়কে বেরিকেট দিয়ে মাইক্রোবাস থামানো হয়। থামানোর সাথে সাথেই মাইক্রোতে থাকা ৪/৫ জন পালিয়ে যাওয়ার চেষ্টা করলে দুইজনকে আটক করা সম্ভব হয়। এসময় শহিদুল ইসলামকে উদ্ধার করা হয়। এছাড়া মাইক্রোবাস, ৬টি মোবাইল সেট ও নগদ ২৯ হাজার টাকা উদ্ধার করা হয়।

আটককৃত শাহ আলম আকন (৩৫) বরগুনা সদর উপজেলার মৃত খানজে আলী আকনের ছেলে এবং আবুল কালাম (৫০) বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার মৃত হাতেম আলীর ছেলে। আটককৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com