বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ভান্ডারিয়ায় বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • আপডেট সময় বুধবার, ১ নভেম্বর, ২০২৩, ৭.৫০ পিএম
  • ১৬২ বার পড়া হয়েছে
পিরোজপুর প্রতিনিধিঃ
 পিরোজপুরের ভান্ডারিয়ায় উপজেলার ২নম্বর নদমূলা শিয়ালকাঠী ইউনিয়নের চরখালী গ্রামে থেকে সেকান্দার আলী হাওলাদার (৭৫) নামের এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১ নভেম্বর) সকালে নিজ বসত ঘর থেকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ। সেকান্দার আলী হাওলাদার নদমূলা শিয়ালকাঠী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের বাসিন্দা মৃত নোয়াব আলী হাওলাদারের পুত্র।
ইউপি সদস্য মোঃ মনির হোসেন জানান, বুধবার ভোররাত সাড়ে ৪ টারদিকে বসত ঘরের বারান্দার কাঠের আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় সেকান্দার আলীর মরদেহ দেখতে পায় স্বজনরা। পরে পুলিশ খবর পেয়ে সকালে তার মরদেহ উদ্ধার থানায় নিয়ে যায়।
ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুজ্জামান জানান, মরদেহ উদ্ধার করে পিরোজপুর মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রির্পোট পাওয়ার পরে মৃত্যুর প্রকৃত কারণ বলা যাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com