বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

কাউখালীতে ধর্ষণের অভিযোগে ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা

  • আপডেট সময় রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩, ৬.১১ পিএম
  • ১৬৫ বার পড়া হয়েছে
পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরর কাউখালীতে ধর্ষণের অভিযোগে ইউনিয়ন পরিষদের এক সদস্যের বিরুদ্ধে মামলা হয়েছে। শনিবার রাতে (২৮ অক্টোবর) ওই গৃহবধূর স্বামী বাদী হয়ে থানায় মামলাটি করেন।
আসামি আতফি আহমেদ (৩০) ঝালকাঠি সদর উপজেলার শেখেরহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই গৃহবধূর বাবার বাড়ি পিরোজপুরের কাউখালী উপজেলায়। চার দিন আগে তিনি স্বামীর  বাড়ি থেকে বাবার বাড়ি কাউখালীতে যান। গত শুক্রবার রাত আটটার দিকে আতফি আহমেদ ওই গৃহবধূর মায়ের মুঠোফোনে কল করেন। এরপর গৃহবধূর সঙ্গে কথা আছে বলে তাঁকে ঘরের বাইরে আসতে বলেন। ঘরের বাইরে গেলে আতফি আহমেদ তাঁকে জোর করে বাড়ির পাশের একটি বাগানে নিয়ে ধর্ষণ করেন। গৃহবধূর চিৎকার শুনে পরিবারের লোকজন ঘটনাস্থলে গেলে আতফি আহমেদ পালিয়ে যান। খবর পেয়ে গৃহবধূর স্বামী শ্বশুরবাড়িতে আসেন। শনিবার কাউখালী থানায় গৃহবধুর স্বামী বাদী হয়ে মামলা করেন।
ওই গৃহবধূ বলেন, ‘ইউপি সদস্য আতফি আহমেদ আমার শ্বশুরবাড়ির এলাকার জনপ্রতিনিধি। তিনি আমাদের পরিচিত হওয়ার তাঁর ফোন পেয়ে কথা শোনার জন্য আমি ঘর থেকে বের হয়েছিলাম। তবে তিনি এমন কাজ করবেন ভাবতে পারিনি।’
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া বলেন, ওই গৃহবধূর স্বাস্থ্য পরীক্ষার জন্য পিরোজপুর সিভিল সার্জনের কার্যালয়ে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে আসামি পলাতক। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com