মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

ফিলিস্তিনের গাজায় স্থল অভিযান শুরু করল ইসরায়েল

  • আপডেট সময় রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩, ১.৫৮ পিএম
  • ১৬৬ বার পড়া হয়েছে

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় স্থল অভিযানে নেমেছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েল ও হামাসের যুদ্ধের তিন সপ্তাহের মাথায় শনিবার তারা এই স্থল অভিযান শুরু করেছে। খবর রয়টার্সের।

শনিবার গভীর রাতে তেল আবিবে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, এটি যুদ্ধের দ্বিতীয় পর্যায়। আমাদের লক্ষ্য স্পষ্ট—হামাসের শাসন ও সামরিক সক্ষমতা ধ্বংস করে জিম্মিদের ঘরে ফিরিয়ে আনা।
তিনি বলেন, ‘আমরা কেবল প্রাথমিক পর্যায়ে আছি। আমরা মাটির ওপরে ও মাটির নিচে শত্রুদের বিনাশ করব। একই সঙ্গে গাজায় ইসরায়েলি স্থল অভিযান ‘দীর্ঘ ও কঠিন’ হবে বলেও ইসরায়েলি সেনাদের সতর্ক করেছেন নেতানিয়াহু।

গত ৭ অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। সে দিন ইসরায়েলি হামলা চালিয়ে ১৪০০ জনের বেশি ইসরায়েলিকে হত্যার পাশাপাশি দুই শতাধিক ইসরায়েলি ও বিদেশি নাগরিককে গাজায় জিম্মি করে নিয়ে আসে সংগঠনটি।

হামাসের হামলার জবাবে ওই দিনই গাজায় পাল্টা বোমা হামলা শুরু করে ইসরায়েল। ইসরায়েলি নির্বিচারে বোমা হামলায় গাজায় ৮ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। বোমা হামলা জোরদারের পাশাপাশি গাজায় বড় ধরনের স্থল অভিযান চালাতে বেশ কয়েক দিন ধরে সীমান্তে হাজার হাজার সেনা ও রসদ জড়ো করে ইসরায়েল। গত দুই-তিন দিন যুদ্ধট্যাংক নিয়ে ইসরায়েলি পদাতিক বাহিনী গাজা উপত্যকায় সীমিতভাবে অভিযানও পরিচালনা করে। তবে এবার গাজায় আনুষ্ঠানিকভাবে স্থল অভিযান শুরু করল ইসরায়েল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com