মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

ইউক্রেনের খার্কিভে ডাক বিতরণ কেন্দ্রে রুশ ক্ষেপণাস্ত্র হামলা

  • আপডেট সময় বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩, ৬.৩২ পিএম
  • ২১০ বার পড়া হয়েছে

শনিবার ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় খার্কিভের একটি বেসামরিক ডাক বিতরণ কেন্দ্রে রুশ ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এতে সেখানকার অন্তত ছয়জন কর্মী নিহত ও ১৪ জন আহত হন।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও শেয়ার করেছেন। যেখানে দেখা যায়, একটি ভবনের জানালা উড়ে গেছে এবং ভবনের সামনে “নোভা পোশতা” লেখা ট্রাক দাঁড়িয়ে আছে। নোভা পোশতা মানে ইউক্রেনীয় ভাষায় নতুন পোস্ট।

টেলিগ্রাম মেসেজিং অ্যাপে জেলেন্সকি এই কেন্দ্রে আঘাতের খবরের কথা জানান।

বিস্তৃত খার্কিভ অঞ্চলের গভর্নর ওলেহ সিনেহুবোভ আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন।

খার্কিভের উত্তরে বেলগোরদ অঞ্চলে রুশ বাহিনী এস-৩০০ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। আঞ্চলিক প্রসিকিউটরের কার্যালয় জানিয়েছে, এর মধ্যে দুটি গুদামে আঘাত হেনেছে।

রাশিয়া এ বিষয়ে কোনো মন্তব্য না করলেও অতীতে বেসামরিক নাগরিকদের টার্গেট করার কথা অস্বীকার করেছে। রয়টার্স তাৎক্ষণিকভাবে এই প্রতিবেদনের সত্যতা যাচাই করতে পারেনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com