মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

বরিশাল বিভাগের শ্রেষ্ঠ জেলা প্রশাসক পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান নির্বাচিত

  • আপডেট সময় মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩, ৯.১৬ পিএম
  • ২২০ বার পড়া হয়েছে
পিরোজপুর প্রতিনিধি:
প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে বিশেষ অবদানের জন্য প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ এ বরিশাল বিভাগে বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত হয়েছেন পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান। বরিশাল বিভাগীয় প্রাথমিক শিক্ষা কমিটির সভাপতি ও বরিশালের বিভাগীয় কমিশনার ( অতিরিক্ত সচিব) মো. শওকত আলী প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ এ বরিশাল বিভাগে বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ জেলা প্রশাসক হিসেবে পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান কে নির্বাচিত করেন।
পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান কর্তৃক প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে গৃহীত পদক্ষেপসমূহের মধ্যে অন্যতম হচ্ছে জেলার মঠবাড়ীয়া আশ্রয়ণ প্রকল্পে “বড়মাছুয়া মুজিববর্ষ পল্লী প্রাথমিক বিদ্যালয়” নির্মান করা,  শতভাগ স্বচ্ছ প্রাথমিক শিক্ষক নিয়োগ সম্পন্ন, প্রাথমিক শিক্ষায় ঝরে পড়ার হার হ্রাস ও নতুন শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি, অভিভাবক সমাবেশ,  শেখ রাসেল ডিজিটাল ল্যাব এবং শেখ রাসেল স্কুল অব ফিউচার এর মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে শিক্ষাদান, শিক্ষার্থীদের সৃজনশীল প্রতিভার বিকাশ, শিক্ষকদের উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা অন্যতম।
এছাড়াও মোহাম্মদ জাহেদুর রহমান পিরোজপুরে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট  হিসেবে ২০২২ সালের ২৬ জানুয়ারী যোগদানের পর থেকেই এই জেলার সার্বিক মান উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com