বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

গত ২৪ ঘণ্টায় ঝালকাঠি জেলায় বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে ৪৭ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

  • আপডেট সময় রবিবার, ২২ অক্টোবর, ২০২৩, ৫.২৫ পিএম
  • ১৬৭ বার পড়া হয়েছে

ঝালকাঠি জেলায় মা ইলিশ সংরক্ষণের লক্ষ্যে সুগন্ধা ও বিষখালী নদীর ঝালকাঠি সদর, রাজাপুর ও নলছিটি উপজেলার বিভিন্ন পয়েন্টে গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ৪৭ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। পরে জব্দকৃত জালগুলো জনসম্মুখে সুগন্ধা নদীর তীরে পুড়িয়ে ফেলা হয়।
জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ আজ এসব তথ্য নিশ্চিত করেছেন।
রোববার সকালে অভিযানে অংশ নেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপসচিব আবুল কাশেম মোহাম্মদ কবীর।
জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ জানান, গত ২৪ ঘণ্টায় সুগন্ধা ও বিষখালী নদীর ঝালকাঠি সদর, রাজাপুর ও নলছিটি উপজেলার বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করে ৪৭ হাজার মিটার জাল ও ১৩ কেজি ইলিশ মাছ জব্দ করেছে মৎস্য বিভাগ। পরে জব্দকৃত জালগুলো জনসম্মুখে সুগন্ধা নদীর তীরে পুড়িয়ে ফেলা হয়। জব্দকৃত ইলিশ মাছ স্থানীয় এতিম খানায় বিতরণ করা হয়েছে।
মৎস্য বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, কর্মসূচি সফল করতে জেলা ও উপজেলা পর্যায়ে স্পিডবোট ও ট্রলার নিয়ে নদীতে টহল দেয়া হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com