সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার

কাউখালীর ইউএনও’র নাম্বার ক্লোন করে ব্যবসায়ীদের কাছ থেকে আড়াই লক্ষ টাকা হাতিয়ে নিলেন প্রতারক চক্র

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩, ৭.৫৪ পিএম
  • ২৩৫ বার পড়া হয়েছে
পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরের কাউখালী উপজেলা নির্বাহী অফিসার স্বজল মোল্লার অফিশিয়াল মোবাইল নাম্বার ক্লোন করে একটি প্রতারক চক্র দুই ব্যবসায়ীর কাছ থেকে আড়াই লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন।
ভুক্তভোগী দুই ব্যবসায়ীর কাছ থেকে জানা যায়,  বুধবার (১৮) অক্টোবর কাউখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)’র অফিশিয়াল মোবাইল নাম্বর ক্লোন করে উত্তর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী বাবুল ডিলার ও দক্ষিণ বাজারের ব্যবসায়ী স্বপন মেম্বার কাছে ফোন দিয়ে পুজার বরাদ্দকৃত চালের ডিউ বিক্রি করার কথা বলে দুই ব্যাবসায়ীকে প্রতারক চক্র জিজ্ঞেস করে তারা চাল কিনবেন কিনা এ সময় তারা চাল কেনার কথা বললে তাৎক্ষণিক ভাবে বাবুল ডিলার এর কাছে ২ লাখ ও স্বপন মেম্বার এর কাছে ৫০ হাজার টাকা বিকাশ এর মাধ্যমে পাঠাতে বলেন। এ সময় তারা বিকাশের মাধ্যমে আলাদাভাবে টাকা পাঠিয়ে দেয়। পরবর্তীতে তাদের কাছে আবারো টাকা পাঠাতে বললে এ সময় তাদের সন্দেহ হলে তারা কাউখালী থানায় অভিযোগ করে।
উপজেলা নির্বাহী অফিসার স্বজল মোল্লা এ প্রতারণার ঘটনায় শুনে তার অফিসিয়াল ফেসবুক আইডিতে (১৮ অক্টোবর) বুধবার রাতে একটি পোস্ট করে। তাতে তিনি লিখেন সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে ইউএনও কাউখালীর নাম্বারটি ক্লোন করে বিভিন্ন জনের কাছে অবৈধ সুবিধা চাচ্ছে এ বিষয়ে যেকোন ধরনের লেনদেন থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হলো।
এ বিষয়ে কাউখালী থানার অফিসার ইনচার্জ মোঃ জাকারিয়া জানান, প্রতারণার বিষয় থানায় অভিযোগ পেয়েছি। বিষয়টি আমরা তদন্ত করে দেখছি। কিন্তু একজন লোক টাকা চাইলেই যাচাই-বাছাই না করে বিকাশে বা কোন মাধ্যমে লেনদেন করা ঠিক না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com