মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

হামাসের সঙ্গে সংঘাতে এ পর্যন্ত ৩০২ জন ইসরাইলি সেনা নিহত

  • আপডেট সময় বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩, ৯.২৪ পিএম
  • ১৯৫ বার পড়া হয়েছে

গত ৭ অক্টোবর থেকে গাজার সশস্ত্র প্রতিরোধ গোষ্ঠী হামাসের সঙ্গে সংঘাতে এ পর্যন্ত ৩০২ জন ইসরাইলি সেনা নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একাধিক সেনা কর্মকর্তাও রয়েছেন।

বুধবার নতুন করে তিন নিহত সেনার পরিচয় প্রকাশের সময় এই সংখ্যা উল্লেখ করেছে ইসরাইলি বাহিনী। তবে নিহতদের সবার পরিচয় এখনও প্রকাশ করেনি নেতানিয়াহু প্রশাসন।

গত ১১ দিন ধরে ইসরাইলি বাহিনী ও হামাসের চলা সংঘাতে বহু মানুষ প্রাণ হারিয়েছেন। গত ৭ অক্টোবর ইসরাইলে হামাসের হামলার ঘটনায় অন্তত ১ হাজার ৪০০ ইসরাইলি নিহত হন।

আল জাজিরার সবশেষ প্রতিবেদনে জানা গেছে, অবরুদ্ধ গাজায় ইসরাইলি হামলায় এখন পর্যন্ত প্রায় সাড়ে তিন হাজার ফিলিস্তিনি মারা গেছেন। আহত হয়ে ১০ হাজারের বেশি মানুষ হাসপাতালে ভর্তি রয়েছেন।

গাজা উপত্যকায় ইসরাইলের বোমা বর্ষণ চলতে থাকায় ঘণ্টায় ঘণ্টায় মৃত্যুর সংখ্যা বাড়ছে। বাহিনীটির আগ্রাসন বন্ধে বিশ্বকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে তুরস্ক, জর্ডান, ইরানসহ আরও কয়েকটি আরব দেশ।

খবর আনাদোলু এজেন্সি’।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com